মোঃ আনোয়ার হোসেন,ধুনট বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র পরিদর্শন করলেন ইসলামিক ফাউন্ডেশন বগুড়া জেলার উপ-পরিচালক মোঃ শাহজাহান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মানের প্রতিশ্রুতি প্রদান করেন। সেই প্রকল্প বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র স্থাপনের উদ্যোগে বগুড়ার ধুনটে মডেল মসজিদের নির্মান কাজ প্রায় শেষ।
শনিবার (১০ ডিসেম্বর )সকাল ১১ টার দিকে ধুনট বাজার সোনামুখি রোডে ধুনট মডেল মসজিদ পরিদর্শন করেন উপ-পরিচালক।
পরিদর্শন কালে উপ-পরিচালক মোঃ শাহজাহান বলেন আগামি(২৯ডিসেম্বর)সারাদেশে মোট ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাইড ইঞ্জিনিয়ার মানিক হোসাইন,ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মীর আরিফ হোসেন,বগুড়া সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার রুহুল আমিন,মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন,মডেল কেয়ারটেকার আব্দুল হালিম