admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২২ ৬:১৩ অপরাহ্ণ
মোঃ আনোয়ার হোসেন ধুনট(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় ধুনট প্রেসক্লাবের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বুধবার (১৪ডিসেম্বর)উপজেলার মুজিব চত্বরে সকাল ১১ টার দিকে ধুনট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রফিকুল আলমের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম শ্রাবণের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারেক,সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)সঞ্জয় কুমার মহন্ত,অফিসার ইনচার্জ(ওসি) রবিউল ইসলাম,জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম সোবহান,উপজেলা নির্বাচন অফিসার মোকাদ্দেস আলী,প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল করিম মিন্টু প্রথম আলো পত্রিকার ধুনট প্রতিনিধি মাসুদ রানা,যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু প্রমুখ।