admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২২ ৮:৩৮ পূর্বাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ দেশের ব্যাংকগুলো প্রবাসীদের কাছ থেকে ডলার কিনতে প্রতি ডলারের জন্য সর্বোচ্চ দাম দিতে পারবে ১০৮ টাকা। রপ্তানি আয় নগদায়ন করতে হবে সর্বোচ্চ ৯৯ টাকা দামে। আর সরকারের আড়াই টাকা প্রণোদনা যোগ হলে রেমিট্যান্সে মিলবে ১১০ টাকা ৫০ পয়সা।
রবিবার (১১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল সোমবার থেকে নতুন এ দাম কার্যকর হবে। বেঁধে দেওয়া নতুন এই দাম সব ব্যাংক মেনে চলবে বলে জানান বাফেদার চেয়ারম্যান আফজাল করিম।
তিনি বলেন, সব সদস্য একমত হয়েছি যে এখন প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্সের সর্বোচ্চ ডলার রেট হবে ১০৮ টাকা। বাণিজ্যিক রেমিট্যান্স ও রপ্তানি বিলের ক্ষেত্রে রেট নির্ধারণ করা হয়েছে ৯৯ টাকা। এটা ফিক্সড। বৈঠকে উপস্থিত ছিলেন বাফেদার চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. আফজাল করিম, এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেনসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা।
বৈঠকে উপস্থিত ছিলেন- বাফেদার চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মোঃ আফজাল করিম, এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেনসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা। দেশের ব্যাংকগুলো ডলারের দাম ঠিক মত দিলে ও ব্যংককের বিদেশ থেকে টাকা পাঠানো জটিলতা প্রশমিত করতে পারলে হুন্ডীতে প্রবাসীরা টাকা পাঠাবে না।