হোম
কবিতা

দৃশ্যমান হচ্ছে অবকাঠামো: মেট্রোরেল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০১৯ ২:০৭ অপরাহ্ণ

metro-rail-mknewsbd

ফাইল ছবি

একের পর এক পিলারের ওপর বসছে মেট্রোরেলের মূল অবকাঠামো। দৃশ্যমান হচ্ছে এর অবয়ব। এগিয়ে চলেছে দেশের প্রথম মেট্রোরেলের কার্যক্রম। গত শুক্রবার বেলা তিনটায় ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায়। মেট্রোরেলের জন্য নির্মিত উড়ালপথে রেললাইন বসানো শুরু হচ্ছে এ মাসেই। আগামী জুনে ইঞ্জিন-কোচ চলে আসার কথা। সেগুলো ঠিকঠাকমতো বসানোর পর শুরু হবে পরীক্ষামূলক চলাচল। সবকিছু পরিকল্পনামতো এগোলে ২০২১ সালের শেষে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকাবাসী বহুল প্রতীক্ষিত মেট্রোরেলে চড়তে পারবেন। রাজধানীর যানজট নিরসনে উড়ালসড়ক, বাসের বিশেষ লেন নির্মাণসহ নানা প্রকল্প বাস্তবায়িত হয়েছে বা হচ্ছে। তবে আধুনিক নগর–পরিকল্পনায় ও গণপরিবহনে সবচেয়ে কার্যকর হিসেবে দেখা হয় মেট্রোরেলকে। যানজট নিরসন, বিপুল সংখ্যায় যাত্রী দ্রুত পরিবহনের জন্য উন্নত বিশ্বে মেট্রোরেল সমাদৃত। ঢাকার যানজট নিরসনে সরকার ছয়টি মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এগুলোর মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১ কিলোমিটার মেট্রোরেলের কাজের মোট অগ্রগতি নভেম্বর পর্যন্ত ৩৮ দশমিক ৩৫ শতাংশ। এর মধ্যে উত্তরা থেকে আগারগাঁও অংশের আট কিলোমিটার উড়ালপথ তৈরির কাজ শেষ। জাপানের সহায়তায় এই মেট্রোরেল প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

ঢাকার সবচেয়ে ব্যস্ত পথগুলোর একটি হচ্ছে মিরপুর থেকে মতিঝিল। এই পথে মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু হয় ২০১৬ সালে। প্রথমে সেবা সংস্থার লাইন অপসারণ ও বসানোর জন্য খোঁড়াখুঁড়ি চলে। এরপর পাইলিং, পিলার তৈরিসহ নানা কর্মযজ্ঞ। ব্যস্ততম সড়কে এই কর্মযজ্ঞ রাজধানীবাসীর জন্য দুর্ভোগের কারণ হয়ে আছে দীর্ঘদিন। বর্ষায় পানি জমে থাকা, শীতে ধুলার রাজ্য, রাস্তা সরু হওয়ার ফলে তীব্র যানজট, নির্মাণ এলাকায় এডিস মশার প্রজনন, বায়ুদূষণের মতো বিষয়গুলো ঢাকাবাসীকে যন্ত্রণা দিচ্ছে। তবে মেট্রোরেল চালু হওয়ার পর দ্রুতগতির এই সেবা সব কষ্ট ভুলিয়ে দিতে পারবে বলে মনে করছেন প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা।

সরকার ২০০৫ সালে ঢাকার জন্য ২০ বছরের কৌশলগত পরিবহন পরিকল্পনা (এসটিপি) অনুমোদন করে। এতে যানজট নিরসনে ২০২৪ সালের মধ্যে একাধিক মেট্রোরেলসহ নানা প্রকল্প বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নেয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন গঠন করা হয় ঢাকা মাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল)। ২০১৫ সালে জাপানের সহায়তায় এসটিপি সংশোধন (আরএসটিপি) করে মেট্রোরেলের রুট সংখ্যা বাড়ানো হয়।

জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, এখন তো মেট্রোরেল দৃশ্যমান। নগর পরিবহনের নতুন এই ব্যবস্থা সংযোজিত হলে ঢাকাবাসী এর সুফল পাবে। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে আরও পাঁচটি মেট্রোরেল নির্মাণ করা হবে। এর মধ্যে দুটি মেট্রোরেলের প্রস্তুতি অনেক দূর এগিয়েছে। এগুলো বাস্তবায়িত হলে ঢাকার চেহারা পাল্টে যাবে। মানুষকে গর্ব করার মতো কিছু উপহার দিতে পারবে সরকার।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র বলছে, উত্তরা–মতিঝিল মেট্রোরেলের কাজে আর্থিক ও কারিগরি কোনো বাধা নেই। তবে স্টেশন থেকে ফুটপাতে মানুষ নামার পর যাতে ভিড় না লেগে যায়, সে জন্য বড় জায়গা দরকার। শুরুর পরিকল্পনায় এটা ছিল না। এখন নগরের ব্যস্ত এলাকার স্টেশনগুলোর নিচে এ জন্য বাড়তি জায়গা খোঁজা হচ্ছে। এ ক্ষেত্রে কিছু স্থাপনা ভাঙা পড়তে পারে। এ ছাড়া মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার ব্যয় বিপুল। এটা বিবেচনায় নিলে বড় অঙ্কের যাত্রী ভাড়া ধরতে হবে। এ জন্য সরকার ভর্তুকি দিয়ে ভাড়া কম রাখার চিন্তা করছে। তবে এখনো ভাড়ার হার ঠিক হয়নি।

উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেলে উত্তরা থেকে মতিঝিলে যেতে লাগবে ৩৮ মিনিট। ঘণ্টায় দুই দিক থেকে ৬০ হাজার যাত্রী পরিবহন করতে পারবে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। এর মধ্যে ১৬ হাজার ৫৯৪ কোটি টাকা দিচ্ছে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা। বাকিটা সরকার বহন করছে।

এই প্রকল্প ২০১২ সালের ডিসেম্বরে একনেকে অনুমোদিত হয়। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে জাইকার সঙ্গে ঋণচুক্তি হয়। প্রকল্পের মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত।

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত স্টেশন হবে ১৬টি। শুরুতে ২৪টি ট্রেন দিয়ে মেট্রোরেল চালু করার কথা রয়েছে। প্রতিটি ট্রেনে প্রাথমিকভাবে ছয়টি করে বগি থাকবে। পরে তা আটটিতে উন্নীত করার পরিকল্পনা আছে। প্রাথমিক হিসাব অনুসারে, শুরুতে দিনে ৪ লাখ ৮৩ হাজার যাত্রী পরিবহন করতে পারবে। ২০৩৫ সালে যাত্রীসংখ্যা বেড়ে দাঁড়াবে ১৮ লাখের বেশি। উত্তরায় মেট্রোরেলের ডিপো এলাকায় ভূমি উন্নয়নের কাজটি করেছে জাপানের টোকিও কনস্ট্রাকশন কোম্পানি। এখন চলছে ডিপোর অবকাঠামো নির্মাণকাজ। এই কাজের ঠিকাদার থাইল্যান্ডভিত্তিক ইতালিয়ান–থাই ডেভেলপমেন্ট কোম্পানি ও চীনের সিনো হাইড্রো। ২০১৭ সালে শুরু হওয়া এই কাজের অগ্রগতি ৫৭ শতাংশ। প্রকল্প সূত্র বলছে, ডিপো এলাকায় ৫২টি অবকাঠামো নির্মাণ করা হবে। এর মধ্যে মেট্রোরেলের কোচ ধোয়া-মোছার স্থান, কোচ জোড়া লাগানো বা খোলার জায়গাসহ ১১টি অবকাঠামো নির্মাণ করা হয়েছে। কারখানা, ট্রেন রাখার ছাউনি, ট্রেন পরিচালনার নিয়ন্ত্রণকেন্দ্র, বিদ্যুৎ উপকেন্দ্র, কেন্দ্রীয় স্টোর, প্রশাসনিক ভবন, ডরমিটরি, ট্রিটমেন্ট প্ল্যান্ট, পয়োনালাসহ বেশ কিছু বড় অবকাঠামোর কাজ চলছে।

উত্তরা থেকে আগারগাঁওয়ের দূরত্ব ১১ দশমিক ৭৪ কিলোমিটার। এই অংশে নয়টি স্টেশন নির্মাণের কাজ চলছে। এর মধ্যে উত্তরায় দুটি স্টেশনের লাউঞ্জ নির্মাণের কাজও চলছে। এই অংশের কাজ শুরু হয়েছে ২০১৭ সালের আগস্টে। ঠিকাদার ইতালিয়ান–থাই ডেভেলপমেন্ট কোম্পানি। এখন পর্যন্ত কাজের অগ্রগতি ৫৯ শতাংশ। এর মধ্যে উত্তরা তৃতীয় পর্ব থেকে মিরপুরের দিকে আট কিলোমিটার উড়ালপথ নির্মাণ শেষ হয়েছে। পৌনে দুই কিলোমিটার পথে রেললাইন বসানোর জন্য ঠিকাদারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আগারগাঁও থেকে কারওয়ান বাজার অংশের দূরত্ব ৩ দশমিক ২০ কিলোমিটার। এই অংশে তিনটি স্টেশন নির্মাণ করা হবে। গত বছরের আগস্টে এর নির্মাণকাজ শুরু হয়েছে। এই কাজ করছে জাপানের টেক্কেন করপোরেশন, বাংলাদেশের আবদুল মোনেম ও জাপানের এবি নিক্কন কোইগো। এ পর্যন্ত কাজের অগ্রগতি ৩৪ দশমিক ৭৫ শতাংশ। ৭০ শতাংশ পাইলের কাজ শেষ হয়েছে। ২০ শতাংশ পাইলের মুখ অর্থাৎ মাটির ওপর ক্যাপ বসেছে। এর ওপর পিলার উঠবে। ইতিমধ্যে একটি পিলার উঠে গেছে। পিলারের ওপর স্ল্যাব বসানো হবে। এখন পর্যন্ত ২২টি স্ল্যাব নির্মাণ করা হয়েছে। মোট ১ হাজার ৪৮টি স্ল্যাব লাগবে।

কারওয়ান বাজার থেকে মতিঝিল (বাংলাদেশ ব্যাংক) পর্যন্ত ৪ দশমিক ৯২ কিলোমিটার অংশে স্টেশন হবে চারটি। গত বছরের আগস্ট থেকে কাজটি করছে জাপানের সুমিতুমো মিটসুই কনস্ট্রাকশন ও ইতালিয়ান–থাই ডেভেলপমেন্ট কোম্পানি। এর মধ্যে ৮০ শতাংশের বেশি পাইলের কাজ শেষ হয়েছে। ১৮টি পিলার নির্মাণ হয়ে গেছে। ১২টিতে স্ল্যাব বসানোর মতো অবকাঠামো প্রস্তুত। কাজের মোট অগ্রগতি ৩৬ দশমিক ৯৩ শতাংশ। মেট্রোরেলের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন এবং রেললাইন বসানোর কাজটি পেয়েছে জাপানের মারুবেনি ও ভারতের এল অ্যান্ড টি। রেললাইন নির্মাণের পাত ও বৈদ্যুতিক সাবস্টেশন নির্মাণের তার উত্তরায় এসেছে। ২০ ডিসেম্বর উত্তরার ডিপো এলাকায় রেললাইন বসানোর কাজ উদ্বোধন করতে পারেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর লাইনে বিদ্যুতের খুঁটি এবং ট্রেনের সঙ্গে বিদ্যুতের লাইন স্থাপনের অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে। এই কাজের অগ্রগতি ২৪ দশমিক ৪১ শতাংশ। মেট্রোরেলের ইঞ্জিন-কোচ ও ডিপোর মালামাল সংগ্রহের কাজটি করছে জাপানের কাওয়াসাকি ও মিতসুবিশি কনসোর্টিয়াম। ইঞ্জিন-কোচ নির্মাণের পুরো কাজটাই হচ্ছে জাপানে। আগামী জুনে ইঞ্জিন-কোচ বাংলাদেশে আসা শুরু হবে। এরপর সেগুলো পরীক্ষামূলকভাবে চালানো হবে। ইঞ্জিন-কোচের নকশা করার পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইঞ্জিন এবং এপ্রিলে বগি নির্মাণকাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত কাজের অগ্রগতি ২০ শতাংশ।

সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডিসেম্বরেই রেললাইন বসানো শুরু হয়ে যাবে। এরপর ট্রেন চলে আসবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মেট্রোরেল চালু হবে। তিনি বলেন, মেট্রোরেলে যাত্রীদের জন্য বিভিন্ন ঘোষণা হবে বাংলাতেই। তিনি জানান, আরও দুটি মেট্রোরেলের কাজও দ্রুত এগোচ্ছে। প্রথম মেট্রোরেল হওয়ার পর অভিজ্ঞতা বাড়বে। বাকিগুলো বাস্তবায়ন অনেক সহজ হয়ে যাবে।

আরও পাঁচটি মেট্রোরেল কোন পথে সরকারের সংশোধিত পরিকল্পনা অনুসারে, ঢাকা ও এর আশপাশের উপশহরগুলোকে সচল রাখতে ১৩১ কিলোমিটার মেট্রোরেল দরকার। সে অনুযায়ী, সরকার ২০৩০ সালের মধ্যে মোট ছয়টি মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এগুলো তিন পর্বে বাস্তবায়িত হবে। প্রথম পর্বে উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেলের কাজ শেষ হতে পারে ২০২১ সালের শেষে। আরএসটিপির সমীক্ষা বলছে, ছয়টি মেট্রোরেল নির্মিত হলে দৈনিক প্রায় ৫২ লাখ যাত্রী যাতায়াত করতে পারবে।

ঢাকা ও এর শহরতলিকে যুক্ত করতে বাকি পাঁচটি মেট্রোরেল পাতাল ও উড়ালপথে হবে। এর মধ্যে দুটির প্রকল্প অনুমোদন হয়েছে। কমলাপুর-বিমানবন্দর (১৯ দশমিক ৮৭ কিমি) পাতালপথে এবং নতুন বাজার-পূর্বাচল (১১ দশমিক ৩৭ কিমি) উড়ালপথে মেট্রোরেলের স্টেশনের সংখ্যা ২১। এই প্রকল্প গত অক্টোবরে একনেকে অনুমোদিত হয়েছে। ব্যয় ধরা হয়েছে ৫২ হাজার কোটি টাকা। অনুমোদিত অন্য প্রকল্পটি হলো সাভারের হেমায়েতপুর-আমিনবাজার (সাড়ে ৬ কিমি) উড়ালপথে এবং গাবতলী-ভাটারা (সাড়ে ১৩ কিমি) পাতালপথে মেট্রোরেল। স্টেশনের সংখ্যা ১২। গত অক্টোবরে একনেকে পাস হওয়া এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪১ হাজার ২৩৮ কোটি টাকা।

এ ছাড়া গাবতলী থেকে চিটাগাং রোড (২৪ কিলোমিটার), কমলাপুর থেকে নারায়ণগঞ্জ (১৬ কিলোমিটার), গাবতলী থেকে দাসেরকান্দি (১৭ দশমিক ৪০ কিলোমিটার) মেট্রোরেল নির্মাণ পরিকল্পনায় রয়েছে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার ব্যয় বিপুল। ফলে সরকারকে ভর্তুকি দিতে হবে। সময়মতো প্রকল্প বাস্তবায়িত না হলে ব্যয় বাড়বে। ঋণের অর্থ পরিশোধ করতে গিয়ে বেশ বেকায়দায় পড়তে হবে। তাই মেট্রোর সঙ্গে সমন্বয় করে শহর গড়ে তুলতে না পারলে এর পুরো সুফল পাওয়া যাবে না।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 8 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 14 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 14 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক