বুয়েটের শেরে বাংলা হল থেকে আবরার ফাহাদ নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার ও সহপাঠিরা।
এঘটনায় জড়িত থাকা সন্দেহে বুয়েটে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল ও সহ সভাপতি ফুয়াদকে আটক করেছে পুলিশ। এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় জানান, হত্যাকারীর রাজনৈতিক পরিচয় যায় থাকুক তা তদন্তে কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছে । তিনি বলেন, যে জড়িত থাকবে তার বিরুদ্ধেই শাস্তির ব্যবস্থা করা হবে।
আবরার ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কুষ্টিয়ায়। সহপাঠিরা বলছেন, গত রাত আটটার দিকে শের-ই বাংলা হলের নিজ কক্ষ থেকে কয়েকজন আবরারকে ডেকে নিয়ে যায়। এর পর রাত দুইটা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। তাদের ধারণা হলের কোন কক্ষে নিয়ে তাকে পেটানো হয়। পরে শের ই বাংলা হলের একতলা ও দুই তলার মাঝখানের সিঁড়ি থেকে আবরারের মরদেহ উদ্ধার করা হয়। কে বা কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ। এদিকে এই বিষয়ে বুয়েট কর্তৃপক্ষও এখনো কিছু বলেনি
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||