হোম
নির্বাচিত কলাম

দীর্ঘ ১০ বছর পর বগুড়ায় ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৩ ১১:১২ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, ষ্টাফ রিপোর্টারঃ সুইডেনে মহাগ্রন্থ পবিত্র আল-কুরআন পোড়ানোর প্রতিবাদে বগুড়ায় স্মরণকালের সর্ববৃহৎ বিক্ষোভ করেছে ওলামা-মাশায়েখ পরিষদ। শুক্রবার বাদ জুমআ বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের জিরো পয়েন্ট সাতমাথা অতিক্রম করে বড়গোলা হয়ে আবারও সাতমাথা অতিক্রম করে বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের সামনের অংশটি যখন বড়গোলা হয়ে আবারও সাতমাথা অতিক্রম করে তখনো মিছিলের পিছনের অংশ সাতমাথা অতিক্রম করেনি। দীর্ঘ ১০ বছর পর নারায়ে তাকবির, আল্লাহু আকবার স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা বগুড়া শহর। উৎসুক জনতা রাস্তার দু’পাশে দাঁড়িয়ে বিক্ষোভ মিছিলকে স্বাগত জানায়।

নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক মিছিলের সামনে ও পিছনে থেকে সার্বক্ষনিক নিরাপত্তা নিশ্চিত করে। বিক্ষোভ শেষে ওলামা-মাশায়েখ পরিষদের পক্ষ থেকে আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানানো হয়। বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ওলামা-মাশায়েখ পরিষদ বগুড়া’র সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আলমগীর হোসাইন, জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা আব্দুল হক, ওলামা-মাশায়েখ পরিষদ বগুড়া’র প্রধান উপদেষ্টা ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওঃ আবিদুর রহমান সোহেল, জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল হালিম বেগ, অধ্যাপক মাওঃ আ সম আব্দুল মালেক, অধ্যাপক মাওঃ আব্দুল হাকিম, মাওঃ মানছুরুর রহমান, মাওলানা আব্দুল বাছেতসহ ওলামা-মাশায়েখ পরিষদ বগুড়ার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, সুইডেনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র মহাগ্রন্থ আল কুরআন পোড়ানোর মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। অচিরেই সুইডেনের সরকারকে বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে হবে এবং কুরআন পোড়ানোর সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তা না হলে সারাবিশ্বের মুসলমানদের কলিজায় যে আগুন লেগেছে তার দাবানলে সুইডেন পুড়ে ছারখার হয়ে যাবে।

জানাগেছে, বিক্ষোভ সমাবেশের অনুমতির জন্য জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে গেলে তাদের আবেদন গ্রহন করা হয়নি। প্রতিনিধি দলের নেতা এডভোকেট রিয়াজ উদ্দিন পুলিশ সুপার কার্যালয় থেকে বেরিয়ে অপেক্ষমান সাংবাদিকদের জানান, পুলিশের পক্ষ থেকে জামায়াতের আবেদন গ্রহন করা হয়নি। তারা অন্যকোন ব্যানারে শান্তিপূর্ন বিক্ষোভ মিছিলের মৌখিক অনুমতি দিয়েছেন। এরপরই রাতে ওলামা-মাশায়েখ পরিষদ বগুড়া’র পক্ষ থেকে সংবাদপত্র অফিসে প্রেস রিলিজ পাঠিয়ে বিক্ষোভ মিছিলের কথা জানানো হয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 3 hours আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 23 hours আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 2 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 3 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 3 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 4 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 4 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 4 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক