admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ
মোঃ সিফাত রানা,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ হাজারো মানুষের প্রতীক্ষার, প্রহরের অবসান ঘটিয়ে দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর চালু হলো চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ-মোহদিপুর স্থলবন্দরের ইমিগ্রেশনের কার্যক্রম।
আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে ভারতীয় সহকারী হাইকমিশনার, রাজশাহী মনোজ কুমার, ৪৩ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ -১ আসনের সাংসদ সদস্য ডাঃ সামিউল উদ্দীন আহমেদ শিমুল এমপি, সহ ৪৪চাঁপাইনবাবগঞ্জ -৩ আসনের সাংসদ মুহাঃ জিয়াউর রহমান এ ইমিগ্রেশনের কার্যক্রম উদ্বোধন করেন।
এর ফলে আজ থেকেই সোনামসজিদ-মোহদিপুর স্থলবন্দরের ইমিগ্রেশন দিয়ে আসা যাওয়া করতে পারবেন পাসপোর্টধারী যাত্রীরা। এই দীর্ঘ তিন বছরের প্রতীক্ষার পর স্বস্তিরনিঃশ্বাস নিচ্ছে পাসপোর্ট ধারি যাত্রী, ব্যাবসায়ী, শিক্ষার্থী ও চিকিৎসা নিতে যাওয়া হাজারো বাঙালি বাংলাদেশী।