তহমিনা বেগম বিউটি,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর সড়ক বিভাগীয় প্রাঙ্গনে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
১ এপ্রিল-২০২৬ বুধবার দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বাসভবনের সামনের রাস্তায় এই বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এড. মোফাজ্জল হোসেন দুলাল ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল আলম খান, দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, উপবিভাগীয় প্রকৌশলী মাসুদ মাহমুদ ও আমান উল্লাহ আমানসহ সড়ক বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়।