admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২২ ৩:২০ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্স, প্রেস রিলিজঃ দিনাজপুরের র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)’র প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
গত ২৭/০২/২২ তারিখ রাতে আসামী মোঃআজাহারুলইসলামরাজা(৩৫),সাং- গোবিন্দপাড়া (শিবরামপুর), থানাঃবীরগঞ্জ, জেলাঃদিনাজপুরগৃহবধু ভিকটিম (২৪) গ্রামের রাস্তা দিয়ে পায়ে হেটে বাড়ী আসার সময় ভিকটিমের মুখ চেপে ধরেপাশের ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখাইয়া জোর পূর্বক ধর্ষণ করে। এতে ভিকটিম চিৎকার চেঁচামেচি শুরু করিলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক মোঃআজাহারুলইসলামরাজা(৩৫)শুকৌশলেঘটনাস্থল থেকে পালিয়েযায়।
উক্ত ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন এবং র্যাব-১৩, দিনাজপুরে একটি অভিযোগ দায়ের করেন।র্যাব-১৩, দিনাজপুর অতি দ্রুততার সহিত ঘটনার তদন্তে নামে এবং আসামীকে গ্রেফতারের লক্ষ্যে একাধিক অভিযান পরিচালনা করে, কিন্তু ধর্ষক শুকৌশলে বারংবার তার স্থান পরিবর্তন করে পালিয়ে বেড়াতে থাকে। অবশেষে বিশেষ পদ্ধতি অবলম্বন করে র্যাব-১৩, দিনাজপুরের একটি চৌকস্ আভিযানিক দল৩১মার্চ২০২২ খ্রিঃ রাতে দিনাজপুর জেলার সদর থানাধীন গোপালগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামী মোঃআজাহারুলইসলামরাজা(৩৫),সাং-গোবিন্দপাড়া (শিবরামপুর), থানাঃবীরগঞ্জ, জেলাঃদিনাজপুর গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী গৃহবধু ভিকটিমকে ধর্ষণেরকথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামী কে বীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।