admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২২ ৭:০৯ অপরাহ্ণ
দিনাজপুর র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০২এপ্রিল ২০২২ খ্রিঃ মধ্য রাতেদিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন পৌরসভাস্থ ১ নং উপশহর ডায়াবেটিস মোড়এলাকায় অভিযান পরিচালনা করে ২৬৪ পিস ইয়াবাসহ আসামী ১।মোঃ মুরাদ হোসেন (৩২), সাং- উপশহর ৭/অ মহাজনপাড়া, থানাঃ কোতয়ালী, জেলাঃ দিনাজপুরকে গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছু দিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা হইতে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করিয়া স্থানীয়ভাবে মাদক ব্যবসা করিয়া আসিতেছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।