admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ জুন, ২০২২ ৬:৩৩ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ প্রেসবিজ্ঞপ্তিঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।

ট্রাকের মধ্যে সার পরিবহণের অন্তরালে নিয়ে আসা ৩৭ কেজি ৫০০ গ্রাম গাঁজ।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী সার বহনকারী ট্রাকে করে মাদক দ্রব্য নিয়ে চট্রগ্রাম থেকে দিনাজপুর অভিমুখে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল ১৯ জুন রাত থেকেই গোপনে নজরদারীসহ দিনাজপুর জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করতে থাকে। উক্ত চেকপোস্ট চলাকালে দিনাজপুর জেলার মেডিকেল মোড় সংলগ্ন পেট্রোল পাম্প এর সামনে সন্দেহজনক ভাবে ধীর গতিতে চলমান সার বোঝাই ১ টি ট্রাক তল্লাশী করে উক্ত ট্রাকের মধ্যে সার পরিবহণের অন্তরালে নিয়ে আসা ৩৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ আসামী ১। আল আমিন (৩৮), সাং- উজানী জোড়া এবং ২। আব্দুল কুদ্দুস (৪৬), সাং- ফুলতলী, উভয় থানা- দেবিদ্বার, জেলা- কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করে। উল্লেখ্য যে, এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত ০১ টি ট্রাক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় বেশ কিছু দিন ধরে ট্রাকে করে সার, পাথর সহ বিভিন্ন মালামাল পরিবহণের আড়ালে অভিনব কায়দায় মাদক পরিবহণ করে আসছে মর্মে স্বীকারক্তি দেয়। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব-১৩ বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীদ্বয় কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।