admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ জুন, ২০২২ ৬:০২ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ প্রেসবিজ্ঞপ্তি, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব-১৩) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাররাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চিরিরবন্দর এলাকা হতে মাদক সিন্ডিকেটের মাধ্যমে ফেন্সিডিল সংগ্রহ করে ফুলবাড়ি এলাকায় অটোবাইক যোগে নিয়ে যাচ্ছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জুন ২০২২ খ্রিঃ ভোরে দিনাজপুর জেলার পাবর্তীপুর থানাধীন বালুপাড়া এলাকায় র্যাব নিশ্চিত হয়ে বালুপাড়া ব্রীজ এর উপর ০১ টি ইজিবাইক তল্লাশী করে উক্ত ইজিবাইকে রাখা প্লাস্টিকের ক্যারেটে কৌশলে লিচু সাজিয়ে তার মধ্যে ১৫০ বোতল ফেন্সিডিল এবং ড্রাইভিং সিটের নিচে লুকানো অবস্থায় ১৪০ বোতল ফেন্সিডিল সহ সর্বমোট ২৯০ বোতল ফেন্সিডিলসহ আসামী জাকারিয়া (২০), সাং- আমতলী চকমুশা, থানাঃ চিরিরবন্দর, জেলা- দিনাজপুরকে গ্রেফতার করে। উল্লেখ্য যে, এ সময় মাদকদ্রব্য ফেন্সিডিল বহনে ব্যবহৃত ০১ টি ইজিবাইক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে ফেন্সিডিল সংগ্রহ করিয়া স্থানীয়ভাবে মাদক ব্যবসা সহ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করিয়া আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় র্যাব-১৩ বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।