admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:০৮ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ প্রেস-বিজ্ঞপ্তি র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব-১৩) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দুই জন নারী মাদক ব্যবসায়ী সহ কতিপয় মাদক ব্যবসায়ী দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন মাতা সাগর এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি বিশেষ আভিযানিক দল ১৮ ফেব্রæয়ারী ২০২৩ খ্রিঃ বিকালে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন মাতাসাগর আদর্শপাড়া সাকিনস্থ মাতাসাগর টু রাজবাড়ী গামী কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪৩০ পিস ইয়াবা সহ আসামী ১। মোছাঃ গুলশান(৫৪), স্বামী- মৃত আবুল কাশেম ও ২। মোছাঃ নুপুর(২০), স্বামী- মোঃ মনির হোসেন, উভয় সাং- সিপাহী পাড়া, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুরদ্বয়কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় বেশ কিছুদিন ধরে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে সীমান্ত এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কৌশলে খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।