admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২০ ৯:৩৫ পূর্বাহ্ণ
মোঃ রেজানুল হক রেজু ,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউনিয়নের ছোট সুলতানপুর (ডাঙ্গীপাড়া)‘য় ধারালো অস্ত্রের অঘাতে গুরুতর আহত রহিমা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেন। মৃত রহিমা খাতুন অত্র এলাকার মৃত আব্দুর সামাদের স্ত্রী। নিহতের ছেলে রমজান(৫০) জানায় যে, ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রমজানের বাড়ীর বৈদ্যুতিক লাইন তার প্রতিবেশী আকতারুল ইসলামের ঘরের উপর ঝুঁলে পরলে রমজানের ছেলে লাইছুর লাইনটি ঠিক করতে গেলে আকতারুল ও তার স্ত্রী শরিফার সাথে লাইছুরের কথা কাটাকাটি হয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে তারা লাইছুরের উপর চড়াও হলে নাতিকে বাচাঁতে রহিমা খাতুন ছুটে যায়। ঠিক তখনি আকতারুলের জামাই রনি (৪৫) ধারালো অস্ত্র দিয়ে রহিমার মাথায় আঘাত করে ও তার হাত ভেঙ্গে দেয়, এ সময় রমজানের স্ত্রী নাজমা বেগম আহত হয়। অবস্থা বেগতিক দেখে রনি তার শ্বশুর ও শ্বাশুরিকে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে রমজান বাড়িতে এসে মা ও স্ত্রী গুরুতর আহত অবস্থায় দ্রুত তাদের দুজনকেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রহিমা খাতুন গত বৃহস্পতিবার আনুমানিক রাত ২টায় মৃত্যু বরণ করেন এবং নাজমা এখনো রংপুর মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে। ময়না তদন্ত শেষে রহিমা খাতুনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বোচাগঞ্জ থানায় নিহতের ছেলে রমজান বাদী হয়ে আকতারুলের জামাই রনি সহ মোট ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং- ২ -১১-০৯-২০২০। বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী এই হত্যা কান্ডের ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এ রির্পোট লেখা পর্যন্ত কেই গ্রেফতার হয়নি।