admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ মে, ২০২০ ১১:২৪ অপরাহ্ণ
মোঃ রেজু, বোচাগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃ বোচাগঞ্জ উপজেলার ২ নং ইউনিয়নের ৭ নং ওর্য়াড বথ ও কৃষ্ণপুর গ্রামের দুটি মসজিদের বারান্দা নির্মানের জন্য চেয়ারম্যান উৎপল রায় বুলুর অনুমতি নিয়ে গাছ কেটে মহাবিপদে বথ ও কৃষ্ণপুর গ্রামের মসজিদ কমিটির মোঃ রব্বানী, হারুন, অর-রশিদ, মোঃ জিয়া, মোঃ নুরজামালসহ আরো অনেকে। জানা গেছে, উক্ত ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ নবাব জাকির হোসেন স্বাক্ষরিত এক অভিযোগে উল্লেখ করা হয় যে, ২০০৯ সালে ইউপি সদস্য থাকাকালীন ইউনিয়ন পরিষদের মাধ্যমে তিনিসহ কয়েকজন ব্যক্তি মিলে উক্ত রাস্তায় প্রায় চার শতাধিক ইউকিলিপিটাস গাছ রোপন করেন। বর্তমানে গাছগুলো বেশ বড় হওয়ার পর ইতিপূর্বে চারটি গাছ ৮ মে আরো ১২টি গাছ কেটে নিয়ে যায় তারা গাছগুলো কেটে পার্শ্ববর্তী কালোপীর বাজারের কালুর স-মিলে নিয়ে রাখেন।
অভিযুক্তরা জানান, তারা দুইটি মসজিদের জন্য কয়েকটি গাছ বর্তমান ইউপি সদস্য রিয়াজুল ইসলামের নিকট আবদার করলে ইউপি সদস্য রিয়াজুল ইসলাম এলাকাবাসীর উপস্থিতিতে বিষয়টি মোবাইলে ইউপি চেয়ারম্যান উৎপল রায় বুলুকে অবগত করেন। এসময় ইউপি চেয়ারম্যান মেম্বারকে মোবাইলে কয়েকটি গাছ কাটার মৌখিক অনুমতি দেন-ইউপি সদস্য রিয়াজুল ইসলাম বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন, এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে দুইটি মসজিদের জন্য কয়েকেটি গাছের প্রয়োজন থাকায় সে চেয়ারম্যানের মৌখিক অনুমতি পেয়ে কয়েকটি গাছ কাটতে বলেন।
এ ব্যাপারে অভিযোগকারী সাবেক ইউপি সদস্য নবাব জাকির হোসেন সরকারি রাস্তার গাছ কাটার বিষয়ে অভিযুক্তদের নাম দিয়ে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সেতাবগঞ্জ প্রেসক্লাব বরাবরে লিখিত অভিযোগ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।