admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২০ ৬:৪৮ অপরাহ্ণ
মোঃ রেজানুল হক রেজু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বকুলতলা (জিনোর) গ্রামের মানুষ পানি নিষ্কাশনেরর জন্য ও ডুবে থাকা বাড়ীঘড় জলাবদ্ধতা থেকে উদ্ধারের জন্য নিজেরাই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ড্রেন করে পানি সরানোর চেষ্টা করছেন, ফলে জন গুরুত্বপূর্ণ একটি সড়ক ঝুঁকির মধ্যে পড়েছে । পরিদর্শনে গিয়ে রাস্তার ক্ষতির কথা বলতেই, এলাকা বাসী বলছেন তাদেও ভাষায়,”উপায় নাই গোলাম হোসেন”, তারা বলছেন,স্থানীয় প্রশাসন, উপজেলা প্রশাসন আমাদের শুধু আশ্বাস দিয়েছেন কিছু করেনি। ইউনিয়ন চেয়ারম্যান ৭দিন হলো আমাদের জন্য রিং আনতে গেছেন,এখন আর ফোন ধরেনা।
শুক্রবার ৩ জুলাই বাবুল পাড়া অংশে ইদুর বাড়ীর ব্রীজ সংলগ্ন পাকা রাস্তা ঘেষে ৩০ ফুট ড্রেন করে পানি সরানো হচ্ছে। কিন্তু নুনিয়া পাড়ার পানি এই ড্রেন দিয়ে সরানো সম্ভব নয় বলে জানান এলাকা বাসি। এলাকা বাসির অভিযোগ তারা ১২ ধরে পানি বন্দি হয়ে দূর্ভোগের মধ্যে আছেন। জানা গেছে, উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের জিনোর গ্রামের সনুপাড়া,নয়ন পাড়ার প্রায় ৭০/৮০ বাড়ী ২২জুন থেকে ২৫ জুন অতি বর্ষনে ডুবে যায় এই অবস্থায় বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যান উৎপল রায় বুলুর কে জানালেও কোন সুরাহা না হওয়ায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ড্রেন করে পানি সরানোর চেষ্টা করছেন। কিন্তু পানির তোড়ে পাঁকা সড়কের ক্ষতি হতে পারে, বন্ধ হতে পারে গুরুত্বপূর্ন এই সড়ক।