admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৩ ৪:৫৩ অপরাহ্ণ
পি কে রায়, স্টাফ রিপোর্টারঃ অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় দিনাজপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন মোঃ বজলুর রশিদ।দিনাজপুর জেলার পুলিশ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা পুলিশের কনফারেন্স রুমে পুলিশ সুপার ইফতেখার আহম্মেদ চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলুর রশিদ এর হাতে পুরস্কারের ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী সেবা না পেলে মানুষ অসন্তুষ্ট হয়। এরপরও অবশ্য বিপদে মানুষ পুলিশের কাছেই ছুটে যায়৷
গত বছরের ২ ফেব্রুয়ারি অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ এর স্থলাভিসিক্ত হয় চিরিরবন্দর থানায়। দায়িত্বভার গ্রহণ করে পরিস্থিতি পাল্টাচ্ছেন মোঃ বজলুর রশিদ৷ চিরিরবন্দর থানায় পুলিশি সেবা সহজ করে পুলিশকে আরও জনবান্ধব করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় ইতিমধ্যেই প্রশংসিত হয়েছেন তিনি।
যোগদানের পর থেকেই তাঁর মেধা শ্রম কৌশল প্রজ্ঞা আর বিচক্ষণতা দিয়ে আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখার সর্বাত্মক প্রচেষ্ঠা অব্যাহত রেখেছেন। জটিল ও জরুরী বিষয়গুলো তিনি সংশ্লিষ্ট উর্ধ্বতন মহলের সাথে সমন্বয়-পরামর্শক্রমে সু-কৌশলে সুষ্ঠু সমাধান করে এলাকার শান্তি ফিরিয়ে আনতে নিরলস চেষ্ঠায় ঘাটতি নেই তাঁর।
সদালাপী মিশুক বিনয়ী আর পরিশ্রমি পুলিশ অফিসার মোঃ বজলুর রশিদ ইতি পূর্বে পঞ্চগড়ের দেবীগঞ্জ গুরুত্বপূর্ণ থানায় দায়িত্ব পালন করেছেন।
চিরিরবন্দরের সাধারণ জনগণ ও সকলের মাঝে তিনি সকলের রশীদ ভাই হিসেবেই স্থান করে নিয়েছেন। চিরিরবন্দরের জনপদের শান্তি প্রিয় মানুষ আশা করেন আগামী দিনগুলোতে আইন শৃংখলার আরও উন্নতি ঘটবে এবং মাদক সন্তাস নির্মূলসহ সকল প্রকার অপরাধ দমন করে সকলের সহযোগীতায় তাঁর প্রচেষ্টায় চিরিরবন্দর হবে একটি মডেল ও শান্তি প্রিয় থানা।
৪ অক্টোবর শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সুযোগ্য পুলিশ সুপারের নিকট থেকে পুরষ্কার গ্রহণের পর তাঁর ব্যক্তিগত ফেস আইন শৃঙ্খলা পর্যালোচনা সভায় দিনাজপুর জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে আমাকে নির্বাচিত করায় দিনাজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সেই সাথে চিরিরবন্দর থানার সকল পর্যায়ের আমার প্রিয় সহকর্মীদের প্রতি অফুরন্ত ভালোবাসা ও কৃতজ্ঞতা।
প্রিয় সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই সফলতা অর্জন হয়েছে।দেশের প্রতিটি থানায় মোঃ বজলুর রশিদ মতো যোগ্য পুলিশ অফিসারের সৃষ্টি হয়ে দেশ জনপদ ও শান্তি প্রিয় মানুষের জান মালের হেফাজত হোক এ প্রত্যাশাই সকলের।