তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ
দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ভবন নির্মাণকাজের সেফটি ট্যাংকি খননের সময় উত্তোলিত মাটি প্রাচীরের পাশে স্তুপ করে রাখা হয়েছিল। এতে প্রাচীরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়।
একপর্যায়ে চাপ সহ্য করতে না পেরে প্রাচীরটি হঠাৎ ভেঙে পড়ে। এ সময় প্রাচীরের পাশে বসে থাকা পাঁচজন মহিলা দেয়ালচাপা পড়েন।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করেন এবং আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে সবার চিকিৎসা চলছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।