তহমিনা বেগম বিউটি,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬ ৮:১১ অপরাহ্ণ
আজ শুক্রবার সকাল ১১ টা দিনাজপুর সদর উপজেলা ৫ নং শশরা ইউনিয়ন বিএনপির আয়োজনে শশরা কাশিপুর দাখিল মাদ্রাসা, মাঠ প্রাঙ্গনে পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে গরিব, দুঃখী, দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে-ঈদ সামগ্রী (শাড়ি, লুঙ্গী), বিতরণ করেছেন প্রধান অতিথি: দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি: সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব তমালিকা পাল, অনুষ্ঠানে উপস্থিত ছিলের ৫ নং শশরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির আনাফ,শশরা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম ডালটন,সাধারণ সম্পাদক আব্দুল বারি,শশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম।
কোতোয়ালি বিএনপির কোষাধ্যক্ষ আইনুল হক, এছাড়া ইউনিয়নের কৃষক দল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, বাস্তহারা দল এবং ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিএনপি’র সমর্থককারীরাও এ সময় উপস্থিত ছিলেন।