তহমিনা বেগম বিউটি,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ
দিনাজপুরে ৩য় দিনের মতো ১১ ডিসেম্বর-২০২৫ বৃহস্পতিবার দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলায় ০৪টি ইট ভাটায় মোবাইল কোর্ট/অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে রাঙামাটি এলাকায় মেসার্স ইব্রাহিম ব্রিকস (পূর্ব অর্নব ব্রিকস) ও মেসার্স এম আর ব্রিকস (পূর্ব নাম: অর্নব ব্রিকস) নামক দুইটি ইট ভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং ভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রাজারামপুর এলাকায় মেসার্স নবী ব্রিকস ও মেসার্স এন এইচ ব্রিকস নামক দুটি ইট ভাটার প্রতিটিকে ৩ লক্ষ করে মোট ৬ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপপূর্বক নগদ আদায় করা হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা। অভিযানে বিদ্যুৎ বিভাগের একটি দল ইট ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক কাজে সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী, দিনাজপুর জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি চৌকশ দল। অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এরূপ অভিযান চলমান অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||