তহমিনা বেগম বিউটি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ
২০ অক্টোবর ২০২৫ খ্রি. সকাল ১০.০০ ঘটিকায় দিনাজপুর পুলিশ লাইনস্ হলরুমে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মারুফাত হুসাইন।
সভায় পুলিশ সুপার জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যা, সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করেন এবং সেগুলোর সমাধান ও সার্বিক কল্যাণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেনে এবং সকলকে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।
মাসিক কল্যাণ সভা শেষে, পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর/২০২৫ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার জেলার সার্কেল অফিসার ও সকল থানার অফিসার ইন-চার্জগণকে দিনাজপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আরও দায়িত্বশীল ও নিবিড়ভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন।
এছাড়া সেপ্টেম্বর/২০২৫ মাসে কৃতিত্বপূর্ণ কার্য সম্পাদনের জন্য তিনি জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন এবং সকলকে ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে জেলার ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), দিনাজপুর; জেলার সার্কেল অফিসারগণ, সকল থানার অফিসার ইন-চার্জগণসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||