admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২০ ১২:৩৭ অপরাহ্ণ
দিনাজপুরে অসূস্থ্য সাংবাদিক এম.এ কারী’র সয্যাপাশে সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সহ-সভাপতি ও জাতীয় দৈনিক আমার সংবাদ এর জেলা প্রতিনিধি এম এ কারী’র চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নিয়ে তাঁর পাশে অনেকক্ষণ অতিবাহিত করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। তিনি গত শনিবার রাত থেকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের নিউরোলজি বিভাগের ৪৫৫ নং কক্ষের ৩ নং পেইং বেডে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
সহকর্মী ও শুভাকাঙ্খীদের নিকট তাঁর আশু রোগমুক্তি কামনায় দোয়া এবং আশির্বাদ চাওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জি এম হিরু ও বর্তমান সভাপতি মাহফিজুল ইসলাম রিপন এর নেতৃত্বে কোষাধ্যক্ষ বেলাল হোসেন রাজু, অন্যতম সদস্য সুবীর চক্রবর্তী ছোটনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এ সময় উপস্থিত ছিলেন। পরে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সাধারণ সম্পাদক আতিউর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে এম এ কারী’র শারীরিক খোঁজ-খবর নেন।