admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ মে, ২০২২ ৭:১৮ পূর্বাহ্ণ
হাকিমপুর প্রতিনিধিঃ হাকিমপুর থানা দিনাজপুর জেলার ১৩টি থানার মধ্যে গত এপ্রিল ২২ মাসে সার্বিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে।
জেলা পুলিশ সুপার মহোদয় ২০২২খ্রিঃ এপ্রিল মাসের – মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা কর জেলার অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক সার্বিক বিষয়াদি বিবেচনা করে এ ঘোষণা দেয়া হয়।
দিনাজপুরের হাকিমপুর থানার অফিসার গণের অব্যাহত সহযোগিতার জন্য তাদের সকলকে অনেক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার। এবং তিনি সকলকে দ্বায়িত্ব নিয়ে কাজ করার নির্দেশ দেন।