admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৩ ৬:২৬ অপরাহ্ণ
দিনাজপুর প্রতিনিধি:২৪ ডিসেম্বর(রোববার)সকালে দিনাজপুরের ফুলবাড়ীতে আগামী ৭ জানুয়ারির ডামি প্রহসনের নির্বাচনকে বর্জন সহ দেশ রক্ষার আন্দোলনে লিফলেট বিতরণ করেন ফুলবাড়ী পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সাহাজুল ইসলামের নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়।
সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে এবং অবাধ, সুষ্ঠু নির্বাচনের নামে মিথ্যা নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করেন ফুলবাড়ী পৌর বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।