হোম
নির্বাচিত কলাম

দরিদ্র পরিবারগুলোকে সহায়তা দেয়ার ক্ষেত্রে সমন্বয় কতটা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ মে, ২০২০ ১২:৪৫ পূর্বাহ্ণ

BD-Relief-krona-mknewsbd

ফাইল ছবি

দরিদ্র পরিবারগুলোকে সহায়তা দেয়ার ক্ষেত্রে সমন্বয় কতটা ? বিশেষজ্ঞরা বলেছেন, দেশে এখন পাঁচ কোটির বেশি মানুষের খাদ্য সাহায্য জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশে করোনাভাইরাস মহামারির মধ্যে লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ দরিদ্র পরিবারকে ঈদ উপলক্ষে আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা দেয়া শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই নগদ টাকা দেয়ার কার্যক্রমের উদ্বোধন করেছেন।

এছাড়া সরকারের পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষকে খাদ্য সহায়তা দেয়ার বিভিন্ন কর্মসূচি চালানো হচ্ছে। কিন্তু খাদ্য সহায়তা দেয়ার ক্ষেত্রে অনেক জায়গায় অনিয়ম-দুর্নীতি এবং সমন্বয়হীনতার অভিযোগ উঠেছিল। নানা অভিযোগের মুখে ত্রাণ কার্যক্রম সমন্বয় এবং তদারকির বিষয়টা প্রশাসন বা আমলাদের নিয়ন্ত্রণে নিয়ে একজন করে সচিবকে একটি করে জেলার দায়িত্ব দেয়া হয় কয়েক সপ্তাহ আগে। এরপরও পর্যবেক্ষকদের অনেকে সমন্বয়ের অভাবের অভিযোগ করেন। এছাড়া যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ইতিমধ্যে প্রায় সাত কোটি মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে, কিন্তু চলমান লকডাউনের দুই মাস পর এসেও দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন।

উত্তরের বগুড়া জেলা শহরের বাসিন্দা মাসুদ রানা স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। সেটি এখন বন্ধ এবং দুই মাস ধরে বেতন না পেয়ে তিনি চরম সংকটে রয়েছেন। তিনি খাদ্য সহায়তা দেয়া এবং তালিকা তৈরির কথা শুনেছেন। তবে এর কোনটিই তিনি পাননি বলে জানান। আমার পরিবারে মা, দাদি, আমি এবং আমার ছোট ভাই-এই চারজনের পরিবারের পুরো দায়িত্বই আমার ঘাড়ে। আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, খাবার এবং অর্থসংকটে আছি। ধার করে চলছি। সরকারের খাদ্য সাহায্য বা তালিকা কিছুই আমরা পাইনি। বিভিন্ন জায়গা থেকেই অনেকে এমন অভিযোগ করছেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ইতিমধ্যে প্রায় সাত কোটি মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে, কিন্তু অনেক মানুষ সহায়তা না পাওয়ার অভিযোগও করছেন।

সহায়তা দেয়ার তালিকা তৈরির ক্ষেত্রে জটিলতা: ঈদ উপলক্ষে ৫০ লাখ পরিবারকে যে নগদ আড়াই হাজার টাকা করে দেয়া হচ্ছে, সেজন্য তালিকা তৈরি করতে মাঠ পর্যায়ের প্রশাসনকে একদিন সময় দেয়া হয়েছিল। এছাড়া ১০টাকা কেজি দরে একেকটি পরিবারকে ৩০ কেজি করে চাল দেয়ার যে কর্মসূচি চলছে, ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ে এর বিতরণে ডিলারদের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই প্রেক্ষাপটে কর্মসূচি কয়েকদিনের জন্য বন্ধও করা হয়েছিল। বিভিন্ন জেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং ডিলারদের বিরুদ্ধে কমপক্ষে ১৫টি মামলায় ৩৫ জনের মতো গ্রেফতার হয়েছে।

তবে যে তালিকার ভিত্তিতে এই চাল দেয়া হয়, সেই তালিকাও ছিল বেশ কয়েকবছরের পুরনো। এই তালিকা নিয়েও অনেক প্রশ্ন ওঠায় এখন নতুন তালিকা করা হচ্ছে। কম সময়ের মধ্যে এসব তালিকা তৈরি মাঠ পর্যায়ের প্রশাসন ইউনিয়ন পরিষদের ওপরই নির্ভর করছে এবং তাতে ভোটের চিন্তা থেকে তালিকাভুক্ত করাসহ বিভিন্ন প্রশ্ন থাকছে বলে পর্যবেক্ষকরা বলছেন।

বগুড়ার গাবতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা রওনক জাহান বলেছেন, মানবিক সহায়তার তালিকা আমরা এখনও শেষ করতে পারি নাই। এত অল্প সময় আমরা নিজেরা সরাসরি মাঠে কাজ করতে পারি নাই। আমরা ইউনিয়নগুলোর চেয়ারম্যানদের কাছ থেকে তালিকা নিয়েছি। ‘আমার উপজেলায় প্রায় পাঁচ হাজার বরাদ্দ ছিল। এত লোকের তালিকা একদিন করা খুব কষ্টসাধ্য ছিল। তালিকাটি যখন আমরা জমা দিয়েছি, দেখা গেছে অসংখ্য মানুষের ফোন নম্বর নাই, জানান রওনক জাহান ।

তিনি আরও বলেছেন, আমরা চেষ্টা করি সঠিক ব্যক্তিকে দেয়ার। কিন্তু আমরা যাচাইয়ের সময়টুকু পাই না। ফলে স্থানীয় জনপ্রতিনিধিদের ওপর নির্ভর করতে হয়। অনেক সময় অনেক জটিলতা হয়। মাঠ পর্যায়ের এই কর্মকর্তসহ উর্ধতন কর্মকর্তারা দাবি করেন, এখন সরকারি এসব সহায়তা এবং বেসরকারি উদ্যোগ সাহায্য দেয়া সব ক্ষেত্রেই সমন্বয় করা হচ্ছে। তবে পর্যবেক্ষকদের অনেকে মনে করেন, মাঠপর্যায়ে রাজনৈতিক নেতৃত্ব এবং প্রশাসনের মধ্যে সহায়তার কর্মসূচি নিয়ে এখনও সমন্বয়ের অভাব রয়েছে।

সরকার কী বলছে?

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান বলেছেন, এখন কোথাও সমন্বয়ের কোন ঘাটতি নেই। আমরা মোট এক লাখ ২৫ হাজার পারিবারের তালিকা করে তাদের ডাটাবেজ তৈরি করেছি। এই পরিবারগুলোকে আমরা নিয়মিত খাদ্য সহায়তা দেবো। তিনি আরও বলেছেন, এখন এই যে ৫০ লক্ষ পরিবারকে আড়াই হাজার টাকা করে দিচ্ছি। এই টাকা সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের কাছে চলে যাবে। এখানে মধ্যস্থতাকারীও কেউ নাই। এর চেয়ে সমন্বয় তো আর কিছু খুঁজে পাই না। আমরা মনে করছি, আমাদের সব কর্মসূচি সমন্বয়ের ভিত্তিতে হচ্ছে।

কিন্তু সরকারের সহায়তা কী যথেষ্ট?

ত্রাণ প্রতিমন্ত্রী দাবি করেছেন যে, তারা পর্যাপ্ত ত্রাণ সহায়তা দিয়েছেন। সরকারি গবেষণা সংস্থা বিআইডিএস এর সিনিয়র গবেষক ড: নাজনীন আহমেদ বলেছেন, “আমাদের তিন কোটি ৮০ লাখ মানুষ দরিদ্র। তাদেরই সবাইকে আমরা বিভিন্ন সময় সামাজিক সুরক্ষার আওতায় সহায়তা দিতে পারি না। এখন করোনা পরিস্থিতিতে এই আকারটা অনেক বড়। শুধু ঐ দরিদ্র গোষ্ঠী নয়, তার সাথে নিম্ন মধ্যবিত্ত, হঠাৎ দরিদ্র হয়ে যাওয়া অনেক মানুষ কিন্তু যুক্ত হয়েছে। ফলে সরকার যত মানুষকে সাহায্য দিতে চাইছে, সেখানে সাহায্য পাওয়া উচিত-এমন মানুষের সংখ্যা কিন্তু অনেক বেশি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 21 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 21 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক