admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ
জুলহাস উদ্দীন, স্টাফ রিপোর্টারঃ স্মার্ট বাংলাদেশর স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আয়োজনে উদযাপিত হয়। বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
শুক্রবার বিকেল ৩টায় তেঁতুলিয়া তিরনইহাট ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিশোর কিশোরী ক্লাবের ছাত্র/ ছাত্রী উপস্থিতি হলে তাদের মাঝে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করা হয়।বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা , আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবৃত্তি ও প্রশ্ন উত্তর প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কিশোর কিশোরী ক্লাবের কবিতা আবৃতি শিক্ষিকা তাসরিন আক্তার ও সংগীত শিক্ষিকা হেপি আক্তার সহ অত্র ক্লাবের ছাত্র ছাত্রী বৃন্দ।