admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ জুন, ২০২৪ ২:৫২ অপরাহ্ণ
জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী বিতর্ক। চ্যানেল টুয়েন্টিফোরের প্রচারণায় অনুষ্ঠানটির সঞ্চালন করেন ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমদ।৫ মে রবিবার সকাল ১০ টায় তেঁতুলিয়া উপজেলার ইএসডিও হলরুমে এই নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হয়৷ এতে
অংশগ্রহণ করেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু তিনি এবার আনারস মার্কা নিয়ে নির্বাচন করবেন, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন তিনি এবার কাপ পিরিচ মার্কা নিয়ে নির্বাচন করবেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তারুল হক মুকু তিনি এবার ঘোড়া মার্কা নিয়ে নির্বাচন করবেন।
বিজয়ের পর দুই প্রার্থী কি কি উন্নয়ন করবেন এই বিষয়গুলো তুলে ধরেন।এছাড়াও দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা ট্রিবিউনের সিনিয়র ম্যানেজার রাফসান সালেকিন,এসিস্ট্যান্ট ম্যানেজার মার্কেটিং জিল্লে হোমা। নির্বাচনী বিতর্ক অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক,পুলিশ,সুশীল সমাজ উপস্থিত ছিলেন ।