admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২১ ৬:২৫ অপরাহ্ণ
ঢাকা সংক্রমণের শীর্ষে সবচেয়ে নিচে রাজশাহী। সংক্রমণের শুরু থেকে প্রায় বছরখানেক পর্যন্ত রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকাই ছিল করোনার মূল হটস্পট। তখন দেশের প্রান্তিক এলাকায় সংক্রমণের কথা শোনাই যায়নি। বর্তমানে পরিস্থিতি ভিন্ন, সব অঞ্চলেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। গত ৬ মাসের তথ্য বিশ্লেষণ করে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সংক্রমণের শীর্ষে ঢাকা, সবচেয়ে নিচে রাজশাহী। চলতি বছরের শুরুর দিন থেকে জুন মাসের শেষদিন পর্যন্ত নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তকরণের হার বিশ্লেষণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
সংস্থাটি বলছে, সংক্রমণে শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। তারপর চট্টগ্রাম। এভাবে সবচেয়ে নিচে রয়েছে রাজশাহী। জেলার হিসেবেও ঢাকা সংক্রমণের শীর্ষে, দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম জেলা। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, শুধু ঢাকা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ১৯ হাজার ১২৮ জন। চট্টগ্রাম জেলায় ৭৪ হাজার ১৯৩ জন এবং রাজশাহী জেলায় ১৮ হাজার ৮০৮ জন।
সংক্রমণের দিক থেকে শীর্ষ দশ জেলার তালিকায় রয়েছে যথাক্রমে- ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া, সিলেট, নারায়ণগঞ্জ, রাজশাহী, মাগুরা, খুলনা ও ফরিদপুর।