admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২১ ৯:২৬ পূর্বাহ্ণ
ঢাকা রাজধানীতে বাসচাপায় মৃত্যু, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন। রামপুরার ডিআইটি রোডে সোনালী ব্যাংকের সামনে অনাবিল পরিবহনের একটি বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘাতক বাসটি আব্দুল্লাহপুর থেকে সায়েদাবাদ যাচ্ছিল। সেটির ধাক্কায় এক পথচারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসে এবং বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন।
পুলিশ জানায়, ঘাতক বাসটির চালক সন্দেহে পালানোর সময় এক ব্যক্তিকে আহত অবস্থায় আটক করেছে বিক্ষুব্ধ জনতা। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।