হোম
অপরাধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ মধুর ক্যান্টিন থেকে ছাত্রদলকে পিটিয়ে বের করে দিল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০১৯ ১০:৫০ পূর্বাহ্ণ

juboleeg-jubodol-hit-mknewsbd

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর রবিবার দুপুর ১২টার পর হামলা চালিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। এতে ছাত্রদলের নয়জন নেতা-কর্মী আহত হয়েছে দাবি করে হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে আক্রান্তরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুনের নেতৃত্বে এই হামলা হয়। ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নামের ফেসবুক আইডির বায়োতে ‘বিতর্কিত’ একটি লেখার জেরে ছাত্রদলকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করছিল মুক্তিযুদ্ধ মঞ্চ। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী সেখানে গিয়ে চেয়ার টেবিল না পেয়ে মধুর ক্যান্টিনের মেঝেতে বসে পড়েন। সংবাদ সম্মেলন শেষ করে বুলবুল উঠে গিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের চড়-থাপ্পড় মারতে শুরু করেন। পরে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম, মঞ্চের ঢাবি সভাপতি সনেট মাহমুদ ও ঢাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত তুর্যসহ সংগঠনটির প্রায় ২০ জন নেতা-কর্মী ওই হামলায় যোগ দেয়। এরপরে মধুর ক্যান্টিনের বাইরে বিভিন্ন জায়গায় আরও কয়েকদফা হামলা চালানো হয় ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর। আহতদের মধ্যে রয়েছে ছাত্রদলের সাবেক সহ-তথ্য ও গবেষণা সম্পাদক মামুন খান, সাবেক সহ-নাট্য বিষয়ক সম্পাদক আবদুল মাজেদ, জিয়া হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহজাহান শাওন, তারেক হাসান মামুন, বঙ্গবন্ধু হলের যুগ্ম-আহ্বায়ক শরীফ আহমেদ প্রধান, মুহসীন হলের সদস্য সাজেদুর রহমান চৌধুরী। আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। হামলার বিষয়টি স্বীকার করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, ওরা ’৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এই স্লোগান দেয় মধুর ক্যান্টিনে। আপনারা জানেন ’৭৫ এ জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বিএনপির জন্ম হয়েছে। আমরা মুক্তিযুদ্ধ মঞ্চের যারা আছি, আমরা ঘোষণা দিয়েছি, ’৭৫-এর হাতিয়ার নিয়ে যারা কাজ করবে তাদের প্রতিহত করব। ছাত্রলীগ হামলা করেছে, অভিযোগ ছাত্রদলের : মধুর ক্যান্টিনে ছাত্রদলের ওপর হামলা ছাত্রলীগ-ই করেছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। হামলার প্রতিবাদে বিকালে ঢাবি সাংবাদিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি আল মেহেদী তালুকদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। ওই হামলায় কয়েকজন নারী নেত্রীকেও লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। এ সময় সহাবস্থানের প্রকৃত পরিবেশ নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান কোনো ভূমিকা পালন করছে না বলেও অভিযোগ করেন নেতৃবৃন্দ। আল মেহেদী তালুকদার বলেন, হামলার সঙ্গে যারা জড়িত, তারা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী। তাই ছাত্রলীগই এই হামলা চালিয়েছে। আগে আমাদের ওপর হামলা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিলে আজ এই ঘটনা ঘটত না। তবে, ছাত্রদলের অভিযোগের ব্যাপারে ছাত্রলীগের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, এই হামলার সঙ্গে ছাত্রলীগ কোনোভাবেই জড়িত নয়। আমিনুল ইসলাম বুলবুল ছাত্রলীগ থেকে পদচ্যুত। আল মামুনেরও কোনো পদ নেই। তাই মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে যেহেতু হামলা হয়েছে, এই দায় তাদেরই নিতে হবে।
ভুয়া আইডি থেকে অপপ্রচার চালানো হচ্ছে, অভিযোগ ছাত্রদলের : এর আগে, দুপুর সোয়া ১১টার দিকে ছাত্রদলের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনে তাদের ফেসবুক আইডি হ্যাক করে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন। শনিবার ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নামে ফেসবুকের একটি অ্যাকাউন্টের বায়োতে লেখা স্ক্রিনশর্ট ভাইরাল হয়। সেখানে লেখা ছিল ’৭৫-এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’। তবে ছাত্রদলের সাধারণ সম্পাদক দাবি করেন, তার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। সংবাদ সম্মেলনে ইকবাল বলেন, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান ও আমার ফেসবুক আইডি আমরা দায়িত্ব নেওয়ার পরই হ্যাক হয়েছে। এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আমরা দুটি জিডিও করেছি। এরপরও আমার নামে ভুয়া আইডির একটি লেখা নিয়ে গুজব ছড়িয়েছেন দুর্নীতির দায়ে ছাত্রলীগ থেকে পদচ্যুত ডাকসুর জিএস গোলাম রাব্বানী। এ সময় তিনি প্রমাণ হিসেবে জিডির কপি দেখান। তিনি বলেন, সম্প্রতি গোলাম রাব্বানীর ভর্তি জালিয়াতির কথা জানা গেছে। সেটিকে ধামাচাপা দিতেই তিনি এই গুজব রটিয়েছেন। তার নামেও একাধিক ভুয়া আইডি আছে। সেগুলো দিয়ে সংঘটিত কোনো অপরাধের দায় তিনি কী নেবেন?

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পুষ্টি নিরাপত্তায় সজিনা চাষের রোপণ কার্যক্রমের উদ্বোধন।
অর্থনীতি 9 hours আগে

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 2 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক