হোম
নির্বাচিত কলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসনের অধীনে নয়, থাকে ভাইদের আন্ডারে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২১ ১০:৪৩ অপরাহ্ণ

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসনের অধীনে নয়, থাকে ভাইদের আন্ডারে। ওখানে বড় ভাইরা থাকে। তাদেরকে জবাবদিহিতা দিতে হয়, প্রোগ্রামে গেলি না কেন, আস্তে হাততালি বা শ্লোগান দিলি ক্যান? বকাঝকা করা হয়।বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ‘গেস্টরুম কালচার’ বলে পরিচিত কার্যক্রমে কী হয়, তার বর্ণনা দিচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক আবাসিক ছাত্র। তার অনুরোধে তার আসল নাম পরিচয় গোপন রাখা হচ্ছে। ধরুন তার নাম মি. অনিক।

কলা ভবনের সামনে অপরাজেয় বাংলা

ক্যাম্পাসে যখন তার সাথে কথা হয় তখন তার সাক্ষাৎকারটি রেকর্ড করতে গেলে কিছুটা ইতস্তত বোধ করেন তিনি। পরে অনুরোধ করেন, এমন জায়গায় সাক্ষাৎকারটি রেকর্ড করতে যেখানে তাকে কেউ দেখবে না। তার সুবিধা মতো জায়গায় নিয়ে যেতে বললে মি. অনিক তার আরো তিন বন্ধুর সাথে একটি ভবনের গ্যারেজে নিয়ে যান আমাকে। সেখানে গিয়ে বলতে থাকেন তার হল জীবনের অভিজ্ঞতা। তিনি বলেন, গণরুমে থাকতে হয় আর যেহেতু আমরা ফার্স্ট ইয়ার, তাই সবাই আমাদের উপর কর্তৃত্ব চালায়। আমাদের দিয়েই সবকিছু করায়।  বিভিন্ন পলিটিক্যাল প্রোগ্রাম হয়, সেগুলোতে অংশ নিতে হয়, বাধ্যবাধকতা অবশ্যই আছে। আর আমাদের ক্লাস মিস দিতে হয়। রিডিং রুম থেকে ধরে নিয়ে আসা হয়। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে থাকা সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে তাদেরকে নানা ধরণের হেনস্তার শিকার হতে হয়। আর বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষার্থীরা অভিযোগের আঙুল তোলেন ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র-সংগঠন ছাত্রলীগের দিকে। তাদের অভিযোগ, হল প্রশাসন নয় বরং রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরাই নিয়ন্ত্রণ করে আবাসিক হলগুলো। আর এই পরিস্থিতি দিনের পর দিন ধরে চলছে।

ভাইদের আন্ডারে থাকেঃ অনেকটা একই ধরণের অভিযোগ করছিলেন আরেক শিক্ষার্থী মি. সাদিক। এখানেও তার নামটি বদলে দেয়া হয়েছে তার নিরাপত্তার জন্য। প্রথম বর্ষের এই শিক্ষার্থী হল জীবনের অভিজ্ঞতা বলতে গিয়ে কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন। জানান, হলে থাকার বিনিময়ে বড় ভাইদের নির্দেশ মানতে হয় সবার আগে। আর হল কর্তৃপক্ষ বা প্রশাসন তাদের কোন কাজে আসে না। তিনি বলেন, এখানে হচ্ছে কি, ভাইদের আন্ডারে, লিডারদের আন্ডারে থাকে। মি. সাদিক অভিযোগ করে বলেন, হলটা একটি অনিশ্চিত জায়গা হয়ে গেছে। সেখানে থেকে যেকোনো সময় যে কাউকে বের করে দিতে পারে হলের নিয়ন্ত্রণে থাকা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতারা। আর বেশিরভাগ ক্ষেত্রে প্রশাসনেরও এ বিষয়ে তেমন কিছু করার থাকে না বলে জানান তিনি।

প্রভোস্ট যারা, কর্তৃপক্ষ – দে আর জাস্ট ফর শো (স্রেফ লোক দেখানো), তারা একটা নামেমাত্র পুতুল। তিনি বলেন, হলে ওঠার পর তিনি লক্ষ্য করেন যে, সেখানে আলাদা আলাদা সম্প্রদায় তৈরি হয়ে গেছে। সেখানে অন্যরা সেগুলো যেমন মেনে চলে ঠিক, তেমনি তাকেও জোর করে মেনে চলতে বাধ্য করে। বিভিন্ন ক্ষেত্রে ধমক দিবে, বলবে তোর সিট নাই, সিট পাবি না। আপনি কোন কমিউনিটির না হলে আপনার কিছুই হবে না।

রাতে হল থেকে বের করে দেয়ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোক্তার আহমদ। মি. আহমদ জানান, হলগুলোতে থাকার সময় গেস্ট-রুম করানোর মতো নানা ধরণের অভিজ্ঞতা হয়েছে তার। তিনি অভিযোগ করেন, অনেক সময় সাধারণ শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন করা হতো। এরকম অনেক ঘটনা তিনি হতে দেখেছেন উল্লেখ করে নিজের গেস্ট-রুম অভিজ্ঞতার কথা তুলে ধরেন মি. আহমদ। তিনি বলেন, রাতে হলের অতিথি কক্ষে নিয়ে যাওয়া হত। সেখানে দুই ঘণ্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় ভাইদের কথা শুনতে হতো, জবাবদিহি করতে হতো। এরপর রাতের বেলা হল থেকে বের করে দেয়া হত। বলতো যে, রাত বাইরে থেকে ভোর চারটায় হলে যেতে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে থাকা যেসব শিক্ষার্থীর সাথে কথা হয় তাদের মধ্যে বেশিরভাগই বলেছেন যে, হলে তাদেরকে যে ধরণের অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার শিকার হতে হয় তা বেশিরভাগ সময়ই বাবা-মায়ের কাছে জানান না তারা। তবে সম্প্রতি বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর অনেক অভিভাবকই এ বিষয়ে সচেতন। থাকেন দুশ্চিন্তাতেও। এমনই একজন ব্রাহ্মণবাড়িয়ার হাসনা বেগম। তার ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন। থাকেন একটি আবাসিক হলে।

মিজ বেগম জানান, সম্প্রতি নানা উদ্বেগ পেয়ে বসে তাকে। তিনি বলেন, “আবরার ফাহাদের মৃত্যুর পর এখন অনেক চিন্তা। অনেক কিছু, ভয় থাকে, মনডা ওইদিক পইড়া থাকে, কোন দিন আবার কোন খবর আসে। আবাসিক শিক্ষার্থীদের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ স্বীকার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের আবাসিক শিক্ষক জোবাইদা নাসরীন। তিনি বলেন, ভয়ের কারণে বেশিরভাগ সময়েই হল প্রশাসনের কাছে এ ধরণের অভিযোগ আসে না। শিক্ষার্থীরা মনে করে যে, একবার অভিযোগ দিলে পরবর্তীতে তাকে আরো বেশি অপদস্থ হতে হবে, আরো সমস্যায় পড়তে হবে। এজন্য অভিযোগ করে না। ভয়ের একটা সংস্কৃতি আছে, বলেন তিনি। নৃবিজ্ঞান বিভাগের এই শিক্ষক বলেন, হল পরিচালনার ক্ষেত্রে হল প্রশাসনকে অনেক ক্ষেত্রেই দলীয় ছাত্র সংগঠনগুলোর নেতা-নেতৃদের সাথে লিয়াজোঁ রক্ষা করতে হয়।
হলের যিনি প্রভোস্ট থাকেন তিনি নিজেই এসব নেত্রীদের সাথে যোগাযোগ করেন। অনেক ক্ষেত্রেই তাদের সাথে লিয়াজোঁ করতে হয়।

ছাত্রলীগ যা বলছেঃ তবে আবাসিক হলগুলোতে সাধারণ শিক্ষার্থীদেরকে জোরপূর্বক রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করার অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। তিনি বলেন, আবাসিক হলগুলো থেকে বাধ্য হয়ে নয় বরং স্বেচ্ছায় বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাধারণ শিক্ষার্থীরা। কারণ সাধারণ শিক্ষার্থীদের কল্যাণেই তারা বিভিন্ন ধরণের কর্মসূচী নিয়ে থাকেন বলে জানান তিনি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আক্তারুজ্জামান অবশ্য বলেছেন, হল প্রশাসনের সব শিক্ষার্থীকেই সমানভাবে দেখা হয়। এছাড়া কারো কোন অভিযোগ আসলে তার বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়।তবে হলগুলো পরিদর্শন করে এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে যে, পরিস্থিতি এখনো পরিবর্তিত হয়নি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 8 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 14 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 15 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক