admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২১ ৬:২১ অপরাহ্ণ
ঢাকা গাজীপুর প্রতিনিধিঃ ঢাকা গাজীপুরে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার। গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সিটি করপোরেশনের দেশীপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।বুধবার ২৪ নভেম্বর রাত ১১টার দিকে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন সদর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রিপন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেশীপাড়া নগরীয়া এলাকায় সড়কের পাশে মা-মেয়ের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
নিহতদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।তবে মায়ের বয়স আনুমানিক ২৫-২৬ বছর হবে। তার পরনে ছিল খয়েরি রঙের বোরকা, গায়ের রং ফর্সা। আর মেয়েটির বয়স ৪-৫ বছরের মত। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তানভীর হোসেন জানান, এলাকাটি নির্জন। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাদের এখানে এনে গলা কেটে হত্যা করেছে।
গাজীপুর মেট্রোপলিটন থানার ওসি রফিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।