admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২২ ৭:৩৬ অপরাহ্ণ
শাহিদ আহমেদ, নওয়াবপুররোড, ঢাক জেলা প্রতিনিধিঃ পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাজার ঠাটারিবাজার নামে পরিচিত ভোর সাড়ে চারটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দুইজন লোক মৃত্যু বরণ করেন বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে দোকানদাররা অগ্নি নিভানোর জন্য চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হোন।
পরে আগুন বাড়তে বাড়তে অসংখ্য দোকানপাট জ্বলে ছারখার হয়ে যায় পরে ফায়ার সার্ভিসের দল এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। এক পর্যায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। দোকানদার হতাশ বহু টাকার মালামাল সহ হাঁস মুরগি ও অসংখ্য দোকান ঘড় গুলো পুড়ে গেছে।
কিভাবে আগুনটা লেগেছে তার কারণ দোকানদার সঠিকভাবে বলতে পারেন না তবে কেউ বলছেন বিদ্যুতের দুর্ঘটনার থেকে এটা হতে পারে বিষয়টি ফায়ার সার্ভিস লোকরা তদন্ত করছেন। সঠিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান যানা জায়নি।