admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২১ ৯:২৩ পূর্বাহ্ণ
ঢাকা ও চট্টগ্রাম সহ সারাদেশে ভূমিকম্পে কাঁপল। মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার, ৭ অক্টোবর, দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ কম্পন অনুভূত হয়।
এর উৎপত্তিস্থল ছিল পার্শ্ববর্তী মিয়ানমারে। ভূমিকম্পে কাঁপল ঢাকা-চট্টগ্রাম মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মিয়ানমারের মনিওয়া থেকে ৪৭ কিলোমিটার দূরে ৫ দশমিক ৬ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।
ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয় বলে জানিয়েছে সংস্থাটি। সবশেষ এ ভূমিকম্পের ফলে তাৎক্ষণিক ভাবে দেশের কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।