admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২১ ১:২৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টার ঢাকা থেকেঃ সাভারের আমিনবাজার ট্র্যাজেডি তথা ৬ ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা করেছেন বিচারক। এতে ১৩ জনের মৃত্যুদণ্ড এবং ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০১১ সালের ১৭ জুলাই শবে বরাতের রাতে ৬ ছাত্র হত্যা করা হয়। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমত জাহান আজ বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, এ আদেশ দেন। এ মামলায় মোট ৫৭ জন আসামির মধ্যে ৩২ জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বাকি আসামিরা খালাস পেয়েছেন। মামলার মোট আসামি ৬০ জন। এর আগে গত ২২ নভেম্বর আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শুনানি শেষে রায় ঘোষণার জন্য ২ ডিসেম্বর তারিখ ধার্য করেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— আব্দুর রশিদ, ইসমাইল হোসেন, আব্দুল আলিম, সাইদ মেম্বার, জমসের আলী, মির হোসেন, রজ্জব আলী, আলম, মজিবর রহমান, নুর হোসেন, রানা, আসলাম মিয়া ও আব্দুল হামিদ। অপরদিকে, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— রাজিব হোসেন, ওয়াসিম, শাহীন আহমেদ, ফরিদ খান, সাত্তার, মোবারক হোসেন, অখিল খন্দকার, সেলিম, মনির হোসেন, আলমগীর, বশির,রুবেল, টুটুল, মাসুদ, নূর ইসলাম, শাহাদাৎ হোসেন, তোতন, সাইফুল ও মোখলেস। চার্জশিটভুক্ত ৬০ আসামি হলেন— ডাকাতি মামলার বাদী আব্দুল মালেক, সাঈদ মেম্বর, আব্দুর রশিদ, মীর হোসেন, মজিবর রহমান, কবির হোসেন, ইসমাইল হোসেন রেফু, নিহর ওরফে জমশের আলী, আনোয়ার হোসেন, রজুর আলী সোহাগ, শাহীন আহমেদ, ফরিদ খান, রাজীব হোসেন, হাতকাটা রহিম, মো. ওয়াসিম, আলম, রানা, আ. হালিম, আসলাম মিয়া, সেলিম মোল্লা, সানোয়ার হোসেন, মনির, ছাব্বির আহম্মেদ, আলমগীর, আনোয়ার হোসেন আনু, মোবারক হোসেন, অখিল খন্দকার, বশির, রুবেল, শামসুল হক ওরফে শামচু মেম্বার, রাশেদ, সাইফুল, সাত্তার, সেলিম, নূর ইসলাম, আনিস, সালেহ আহমেদ, নিজামউদ্দিন, মোখলেছ, কালাম, আফজাল, বাদশা মিয়া, তোতন, সাইফুল, শাহাদাত হোসেন রুবেল, টুটুল, অখিল, মাসুদ, রহিম, শাহজাহান, সুলতান, সোহাগ, ইমান আলী, দুলাল, আলম, লেমন, সায়মন, এনায়েত, হয়দার ও খালেদ। এদের মধ্যে রাশেদুল ইসলাম ও কবির হোসেন মারা গেছেন।
আমিনবাজারের বড়দেশী গ্রামের কেবলাচরে ২০১১ সালের ১৭ জুলাই শবে বরাতের রাতে ঘুরতে যান ৭ বন্ধু। এ সময় এলাকাবাসী ডাকাত সন্দেহে তাদের মধ্যে ৬ জনকে পিটিয়ে হত্যা করে। এ ছাড়া আহত আল-আমিনসহ নিহতদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে সাভার মডেল থানায় মামলা করেন স্থানীয় বালু ব্যবসায়ী আবদুল মালেক। অপরদিকে, পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা গ্রামবাসীদের আসামি করে হত্যা মামলা দায়ের করে।
মর্মান্তিক ওই ঘটনায় নিহতরা ছাত্ররা হলেন— রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ইব্রাহিম খলিল, ধানমন্ডি ম্যাপল লিফের ‘এ’ লেভেলের ছাত্র শামস রহিম, তেজগাঁও কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র টিপু সুলতান, বাঙলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌহিদুর রহমান পলাশ, একই কলেজের উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ছাত্র কামরুজ্জামান কান্ত এবং মিরপুরের বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র সিতাব জাবীর মুনিব।