হোম
তথ্য ও প্রযুক্তি

ঢাকাসহ দেশে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে যে পরিমাণ ক্ষতির তথ্য পাওয়া গেলো

মুক্ত কলম || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫ ১০:২৩ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ঢাকাসহ দেশে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে যে পরিমাণ ক্ষতির তথ্য পাওয়া গেলো. ছুটির দিনের সকালে অনেকেই যখন হালকা মেজাজে ঘরে শুয়ে-বসে আছেন, ঠিক তখনই ভয়াবহ কাঁপুনি টের পেতে শুরু করেন তারা। কয়েক সেকেন্ডের ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। শুক্রবার রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এ ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলা শহর থেকে ১৪ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে এবং ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

আবহাওয়াবিদরা বলছেন, রিখটার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার এই ভূমিকম্প গত কয়েক দশকে দেশের ভেতরে উৎপত্তি হওয়া সবচেয়ে শক্তিশালী ছিল। এর আগে সিলেট, নোয়াখালী অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। তবে এবার ভূমিকম্পের কেন্দ্র ঢাকার আরো কাছে নরসিংদীতে। এর আগে ঢাকার এত কাছে এই মাত্রার ভূমিকম্প উৎপত্তি হওয়ার ঘটনা ঘটেনি। ভূমিকম্পের পর থেকে শুক্রবার রাত পর্যন্ত ধীরে ধীরে মৃতের সংখ্যা বাড়ার তথ্য পাওয়া গেছে।

সকালে ভূমিকম্পের পরই হাসপাতাল ও পুলিশ সূত্রে হতাহতের খবর আসতে শুরু করে। জেলা প্রশাসনের সূত্র দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, ঢাকায় চারজন, ভূমিকম্পে কেন্দ্রস্থল নরসিংদীতে পাঁচ জন এবং নারায়ণগঞ্জে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ পর্যন্ত সাড়ে চারশ জনেরও বেশি মানুষ আহত হওয়ার খবর পেয়েছেন বলে সন্ধ্যায় জানান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিবীক্ষণ ও তথ্য ব্যবস্থাপনা অনুবিভাগের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার।

এর মধ্যে গাজীপুর জেলায় ২৫২ জন আহত হয়েছেন এবং একক জেলা বিবেচনায় এই সংখ্যা সব থেকে বেশি বলেও তিনি জানান। মি. সরকার বলেন, এই মুহূর্তে হতাহত এবং ক্ষতিক্ষতি নিরূপন করাই আমাদের প্রধান কাজ। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার বা ডেবরিস ম্যানেজমেন্টের চ্যালেঞ্জটা আমরা এখনো ওই মাত্রায় দেখছি না। ঢাকায় নিহতদের বিষয়ে জানা যায়, ভূমিকম্পের সময় পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলি এলাকার একটি আটতলা ভবনের পাশের দেয়াল এবং কার্নিশ থেকে ইট ও পলেস্তরা নিচে খসে পড়ে। এসময় ভবনের নিচে থাকা একটি গরুর মাংসের দোকানে থাকা ক্রেতা ও পথচারীরা আহত হন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন তাদের মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

এছাড়া ঢাকার মুগদা মদিনাবাগে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে পড়ে ভবনের নিরাপত্তাকর্মী মাকসুদ (৫০) নিহত হয়েছেন। তার বাড়ি লক্ষীপুর জেলার রামগতি উপজেলায়। এছাড়া বিভিন্ন এলাকায় ভবন থেকে নামার সময় বা লাফিড়ে পড়ে অনেকের আহত হওয়ার খবরও এসেছে। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকায় দেয়াল ধসে একটি শিশু ঘটনাস্থলে মারা যায়, তার মায়ের অবস্থাও গুরুতর বলে জানায় জেলা প্রশাসন। ওই জেলায় ২৪ জন বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। এদিকে, ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে পাঁচ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পের “মাত্রা অনুযায়ী হতাহতের সংখ্যা কিছুটা বেশি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আহতদের বেশিরভাগেরই ‘প্যানিক অ্যাটাক’ হয়েছে বলে জানান তিনি।

অবকাঠামোর ক্ষতি: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বলছে, এখনো ক্ষয়ক্ষতির তথ্য হিসাব করছে তারা। বিচ্ছিন্নভাবে জেলাগুলো থেকে ভূমিকম্পের কারণে ভবনে ফাটলের কিছু তথ্য দেওয়া হয়েছে। ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের একটি তালিকা দিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস। যেখানে রাজধানীর ১৪টি এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জানানো হয়েছে। শুক্রবার রাতে ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো. সালাহ উদ্দীন-আল-ওয়াদুদের স্বাক্ষর করা একটি বার্তায় ক্ষতিগ্রস্ত ভবনের প্রাথমিক তালিকায় উল্লেখ করা হয়, রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়া, আরমানিটোলা, সূত্রাপুর, বনানী ও কলাবাগানসহ মোট ১৪টি এলাকায় ১৪টি ভবন সকালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় ও সার্কিট হাউসহ শতাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে বলে সেখানকার জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে। গাজীপুরে গার্মেন্ট কারখানাসহ বিভিন্ন শিল্প কারখানায় ভূমিকম্পের সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে শতাধিক আহতের খবর পাওয়া গেলেও অবকাঠামোগত ক্ষতির কোনো তথ্য পায়নি স্থানীয় প্রশাসন। স্থানীয় গণমাধ্যমে চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ভবন হেলে পড়া বা ফাটল দেওয়া দেওয়ার খবর প্রচার করা হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে সমন্বিত কোনো তথ্য রাত নাগাদ দেওয়া হয়নি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে একটি কন্ট্রোল রুম ক্ষয়ক্ষতি নিরূপণের বিষয়ে কাজ করছে এবং তথ্য দেওয়ার জন্য একটি টেলিফোন নম্বরে (০২৫৮৮১১৬৫১) সবাইকে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। ভূমিকম্পে বেশ কিছু বিদ্যুতের খুঁটি হেলে পড়ে এবং ঘোড়াশাল গ্রিডে সরবরাহ বন্ধ হয়ে কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া যায়।

বড় দুর্যোগের সতর্কবার্তা?
বড় ভূমিকম্প আসার আগে ছোট ছোট ভূমিকম্প হয়, এটি তার আগাম বার্তা,” এমনটা মনে করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পূরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প গবেষক মেহেদি আহমেদ আনসারী। মি. আনসারী বলছেন, সাধারণত একশ থেকে দেড়শ বছর পরপর একটি অঞ্চলে বড় মাত্রার ভূমিকম্প হওয়ার শঙ্কা থাকে। বাংলাদেশ ও এর আশপাশের কাছাকাছি এলাকায় গত দেড়শ বছরে একটি বড় ও প্রায় পাঁচটি মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে। বাংলাদেশের আশপাশে সবশেষ বড় ভূমিকম্প সংগঠিত হয়েছিল প্রায় একশ বছর আগে। তাই আরেকটি বড় ভূমিকম্প কাছাকাছি সময়ে হতে পারে এমন শঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মি. আনসারী বলছেন, বিল্ডিং কোড না মেনে ভবন তৈরি করলে ক্ষয়ক্ষতি বেশি হবে এটিই স্বাভাবিক। ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া জরুরি। বিশেষ করে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোতে অপরিকল্পিতভাবে যে ভবনগুলো গড়ে তোলা হচ্ছে তাতে ক্ষয়ক্ষতির শঙ্কা বেড়েই চলেছে, বলেন তিনি। একই ধরনের বক্তব্য এসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছ থেকেও। এই ভূমিকম্পকে ‘বাংলাদেশের জন্য একটা সতর্কবার্তা বলে মনে করছেন। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন ভবনে বিল্ডিং কোড মানা হলেও যে ভবনগুলো আগে তৈরি করা সেগুলোর বেশিরভাগই কোনো নিয়ম মেনে নির্মিত হয়নি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728

সর্বশেষ খবর

কুড়িগ্রামের রাজারহাটে নির্বাচনী নীতিমালা প্রচারে সাংস্কৃতিক অনুষ্ঠান।
রংপুর 14 hours আগে

ভোটারদের উদ্বুদ্ধ করণে পঞ্চগড়ে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান।
জাতীয় 1 day আগে

দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে পদযাত্রা শুরু করেছি:পঞ্চগড়ে আসিফ মাহমুদ।
রংপুর 1 day আগে

নওগাঁয় ৪০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে ১১ দলীয় জোটের পদযাত্রায় হাসনাত-সজীব।
রংপুর 2 days আগে

নির্বাচনে অপসাংবাদিকতা রোধে দিনাজপুরে প্রেস কাউন্সিলের কর্মশালা সম্পন্ন।
জাতীয় 2 days আগে

ঠাকুরগাঁও-৩ জামাতের প্রার্থী ক্ষমতায় এলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে-মিজানুর।
রংপুর 2 days আগে

সাভারে চ্যানেল এস টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
ঢাকা 2 days আগে

বগুড়া সদর থানা থেকে লুট হওয়া ২২ আগ্নেয়াস্ত্রের এখনো সন্ধান
আইন-বিচার 2 days আগে

বগুড়ায় ১৫০০ শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক