admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২১ ৭:৫৪ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, সাভার ঢাকা প্রতিনিধিঃ ঢাকার সাভারে মহাসড়কে বাস চাপায় সুবল চন্দ্র বর্মণ (৭২) নামে এক বৃদ্ধ নিহত । রোববার (১৩ নভেম্বর) সকালে সাভার থানা রোড বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুবল চন্দ্র বর্মণ আশুলিয়া নয়াপাড়া এলাকার মৃত মদন চন্দ্র বর্মণের ছেলে।
পুলিশ জানায়, সকালে ঢাকাগামী লেনের পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন সুবল চন্দ্র। এসময় সেবা গ্রিন লাইন সার্ভিসের একটি বাস চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘাতক বাস ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।