admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২২ ৮:২৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃ সাভারে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে রুবেল (২৫) নামে এক যুবক আহত হয়েছে।
আজ শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে সাভার মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাতে সাভার পৌরসভার বনপুকুর এলাকায় সিটি সেন্টারের পিছনে এক দল কিশোর রুবেলের উপর হামলা করে।
আহত রুবেল সাভার পৌর এলাকার বেধেপাড়া মহল্লার আজাদ শিকদারের ছেলে। সে ওয়াপদারোড় এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করে সিটি সেন্টারের একটি প্যান্ট শার্টের দোকানে বিক্রয় কর্মী হিসেবে কাজ করতেন। আহত যুবকের স্ত্রী সুমি আক্তার জানান, বৃহস্পতিবার রাতে জানতে পারে রাব্বি ও তার দলবল নিয়ে রুবেলের ওপর হামলা চালায়।পরে ঘটনাস্থলে এসে মাটিতে রক্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন ।
এসময় স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে সুপার ক্লিনিকে গিয়ে রুবেলকে চিকিৎসাধীন অবস্থায় দেখি। তবে রুবেলে শারীরিক অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ জানান,ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।ঘটনাটি তদন্ত করে ব্যবস্থার নেওয়া হবে বলে জানান তিনি।