admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২১ ৭:২৬ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, সাভার ঢাকা প্রতিনিধিঃ ঢাকার সাভারে দুই কিশোরীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সাভার পৌর এলাকার ছায়াবিথী আমতলা মোড় থেকে তাদেরকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। লিখিত অভিযোগে বলা হয়, গত ১১ নভেম্বর সাভারের ছায়াবিথী আমতলা মোড় এলাকা থেকে ১১ বছরের কিশোরী মারিয়া সুলতানা ফিহা ওরফে মুক্তা ও ১৪ বছরের কিশোরী বিথী আক্তারকে একটি প্রাইভেটকারে করে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
দুই কিশোরী অপহরণ হওয়ায় তাদের পরিবারে দেখা দিয়েছে আতঙ্ক। সাভার মডেল থানা পুলিশ বলছে, লিখিত অভিযোগ পাওয়ার পর তারা দুই কিশোরীকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।