হোম
অপরাধ

ডোমারে সোনারায় ইউপি সচিব তারেকের বিরুদ্ধে ভিজিডির সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ জুন, ২০২৩ ৫:২৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার ৯নং সোনারায় ইউনিয়নের ৩শত ৬৮ জন ভিজিডি কার্ডধারী দুঃস্থ অসহায় নারীদের ভিজিডি কার্ডের সঞ্চয়ের জমানো প্রায় নয় লক্ষ টাকা উপকার ভোগীদের ফেরত না দিয়ে আত্মসাত করার অভিযোগ উঠেছে সচিব তারেক রহমানের বিরুদ্ধে।

সঞ্চয়ের টাকা ফেরত না দেওয়ায় গত ৪ মাস থেকে ২০২৩/২৪ অর্থ বছরের নতুন ভিজিডি কার্ডধারী উপকারভোগীরা চাল না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে জানিয়েছেন ইউপি সদস্যরা। তারা আরও জানায় পুরাতন উপকারভোগীদের সঞ্চয়ের জমানো টাকা সচিব তারেক সাহেব ফেরত দেওয়ার পরেই নতুন কার্ডধারীদের চাল দেওয়া হবে।
ভুক্তভোগীরা বলেন ইউপি সচিব তারেক রহমান মাসের বেশিরভাগ সময় অফিসে অনুপস্থিত থাকেন। তারা আরও বলেন, গত ৩১ ডিসেম্বর ২০২৩ইং পুরাতন ভিজিডি কার্ডধারীদের মেয়াদ শেষ হওয়ার ৫ মাস অতিবাহিত হলেও তাদের সঞ্চয়ের ২ হাজার ৪ শত করে মোট ৩শত ৬৮ জনের টাকা ফেরত না দিয়ে টালবাহানা করছেন সচিব তারেক।নিজের সঞ্চয়ের টাকা ফেরত পাওয়ার আশায় ইউনিয়ন চেয়ারম্যান ও সচিবের পিছনে ধর্ণা দিয়েও টাকা ফেরত পাচ্ছে না ওইসব দুঃস্থ উপকারভোগী নারীরা।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, প্রতিটি ভিজিডি কার্ডধারী দুঃস্থ নারী দুই বছরে ২৪ বার ৩০ কেজি করে চাল উত্তোলন করবে। চাল উত্তোলনের আগে দুইশত টাকা করে ২৪ বার ব্যাংককে নিজস্ব সঞ্চয়ী হিসাবে টাকা জমা রাখবে। সেই টাকা দুই বছর পর তারা উত্তোলন করতে পারবে।
ভিজিডি কার্ডধারী দুঃস্থ নারী মজিদা বেগম (৩৮), মেরিনা খাতুন (৩৯), আয়শা খাতুন (৩৪) অভিযোগ করে জানান, আমাদের কাছে দুইশত করে টাকা জমা নিয়ে তারপর ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডি’র চাল দেয়। চেয়ারম্যান ও সচিব বলেছে, তারা ব্যাংকে আমাদের টাকা জমা রাখে। এক বছর পর নতুন চেয়ারম্যান আসায় আমাদের আর টাকা জমা নেয় না। এখন দুই বছর পার হয়েছে, আমাদের ভিজিডি’র মেয়াদ শেষ হয়েছে। কিন্তু আমাদের জমানো সঞ্চয়ের টাকা ফেরত পাচ্ছি না। পুরাতন চেয়ারম্যান বলছে, টাকা ইউনিয়ন পরিষদে আছে। নতুন চেয়ারম্যান বলছে, তিনি কিছু জানেন না। আর সচিব দীর্ঘদিন হতে ইউনিয়ন পরিষদে আসে না। আমাদের টাকার কোন হদিস পাওয়া যাচ্ছে না।

এবিষয়ে তৎকালীন চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, আমি সব হিসাব-নিকাশ সচিবের কাছে জমা দিয়েছি। এখন পরিষদের কোন বিষয়ে আমার কোন সংশ্লিষ্টতা নেই।
বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফিরোজ চেীধুরী জানান, সচিবকে বলা হয়েছে দুঃস্থ নারীদের টাকা ফেরত দেওয়ার। তিনি টাকা ফেরতের ব্যবস্থা না করলে উদ্ধর্তন কতৃপক্ষের নিকট তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হবে।
০৯ নং সোনারায় ইউনিয়ন পরিষদ সচিব তারেক রহমান দুস্থ নারীদের সঞ্চয়ের টাকা তার কাছে রয়েছে নিস্চিত করে বলেন তাদের সমুদয় টাকা পরিশোধ করা হবে। অফিস না করলে হাজিরা খাতায় সই দেন কিভাবে জানতে চাইলে তিনি বলেন, যেদিন অফিসে আসি ০১ মাসের সব সই দিয়ে দেই।
এদিকে ঊপকারভোগীরা বলেন, বর্তমান মেম্বারদের মাধ্যমে ইউপি সচিব অর্ধেক টাকা নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে। নাম না জানার শর্তে এক ইউপি মেম্বার বলেন, সচিব তাকে ৩৫ হাজার টাকা দিয়েছে তার ওয়ার্ডে যেসব উপকার ভোগী ছিল তাদের অর্ধেক করে টাকা দেওয়ার জন্য। তবে উপকার ভোগীরা ২ হাজার ৪ শত টাকার কম কোন টাকা নিবেনা বলে জানিয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বিষয়টি শুনেছেন বলে নিস্চিত করে জানান, বিষয়টির সতত্য পেলে সচিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 8 hours আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 16 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 1 day আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 2 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 3 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 3 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 3 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 4 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক