admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ
মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি রেলস্টেশন সংলগ্ন এলাকায় টেনে কাটা পরে রমজান আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি বেলা ৩ টায় চিলাহাটি রেলস্টেশন থেকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় স্টেশন থেকে ৫০০ মিটার দূরে ঘটনাটি ঘটেছে।
ট্রেনে কাটা পড়া রমজান আলী বউ বাজার এলাকার আনারুল ইসলামের ছেলে। ট্রেনে কাটা যাওয়ার সময় ওই যুবকের গায়ে লাল ফুলহাতা গেঞ্জি, মাটিয়া রঙ্গের ফুল প্যান্ট,নেভি ব্লু প্লাস্টিকের স্যান্ডেল। সংবাদ পেয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী মোরসালিন ও রনজিত ঘটনাস্থলে আসেন।