admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ মে, ২০২০ ২:১২ অপরাহ্ণ
ঠাকুরগাঁ’য়ে ছাত্র – ছাত্রীদের নিবাস গুলো থেকে ভাড়ার জন্য বের করে দিচ্ছে বাড়িওয়ালা । করোনাভাইরাসের প্রার্দুরভাবের কারণে মানুষের আয় ইনকাম নেই বললেই চলে সকল স্তরের মানুষজন বিপদের মধ্যে বসবাস করছে কারও বাজার করার টাকা নাই আবার কারও বাসা ভাড়া দেওয়ার সামর্থ্য নাই। জানা যায় ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহি অফিসার জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্থানীয় মানুষের পাশে দাড়িয়েছেন।

সাম্প্রতিক সময়ে ঠাকুরগাঁ’য়ে ছাত্র ও ছাত্রী নিবাস গুলোতে ভাড়ার জন্য তাদের ভাড়া দিতে না পাড়ায় বাসার মালিক গণ বাসা থেকে বের করে দেয়া হচ্ছে এমনটি অভিযোগের ভিত্তিতে ৫মে সকালে সদর উপজেলার পৌরসভার মন্দিরপাড়ায় ত্রিরত্ন ছাত্রী নিবাস থেকে ভাড়ার কারণে বের করার বিষয়ে সদর থানার পুলিশ ফোর্স উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে জানালে তিনি তাৎক্ষণিক ভাবে সেখানে উপস্থিত হয়ে সেই ছাত্রী নিবাসের ছাত্রীদের কথা শুনেন।
এবং তাদের বর্তমান পরিস্থিতি প্রেক্ষিতে তাদের থাকার ও ভাড়ার বিষয় বিবেচনার জন্য ছাত্রী নিবাসের মালিক শম্পা বর্মণ (৩৫) স্বামী বিপ্লব বর্মনকে নির্দেশনা দেন, এবং তাদের বিনা নোটিসে কোন কারণ ব্যাতিত বাসা থেকে বের করে দেওয়ার জন্য মালিককে ১ হাজার টাকা জরিমানা করেন। তাই বাড়ির মালিকদের এই সময়ে ভাড়াটিয়াদের বর্তমান পরিস্থিতি বিবেচনা করা উচিত। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।