admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ মার্চ, ২০২০ ১২:৩৮ অপরাহ্ণ
ফিরোজ সুলতান,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ে সড়কের ধার থেকে স্কুল ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার । ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের পল্টন সংলগ্ন একটি এলাকায় সড়কের ধার থেকে শ্রাবনী রানী রায়(১৫) নামের এক স্কুল ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায় নিহত শ্রাবনী রানী স্থানীয় ভবেশ রায়ের মেয়ে। শ্রাবনী শহরের সি এম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রণির ছাত্রী ছিলো। শ্রানীর এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও পুরো এলাকায়। সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি। শ্রাবনীর নির্মম ভাবে হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন স্থানীয়রা। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।