admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ মে, ২০২২ ৬:১২ অপরাহ্ণ
বিশ্বজিত সরকার রনি, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অজ্ঞাত এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মে) বিকালে উপজেলার চাড়োল ইউনিয়ন পরিষদের পাশে লাহিড়ী নবারুণ কিন্ডার গার্টেন এর বারান্দায় তার মরদেহ দেখতে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, মৃত মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটি কয়েকমাস থেকে বিভিন্ন বাজারে ঘোরাফেরা করত। মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটি স্থানীয় না হওয়ায় তার নাম ঠিকানা কেউ জানে না। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে । অজ্ঞাত ব্যক্তির আত্মীয়স্বজন বা পরিবারের কোন সন্ধ্যান না পাওয়া মরদেহ দাফন করতে বলেন স্থানীয়দের।
বালিয়াডাঙ্গীর থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম বলেন, মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটির কোন ওয়ারিশ না থাকায় স্থানীয়দের মরদেহটি দাফনের জন্য বলা হয়েছে।