admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৪ ৯:৫৬ অপরাহ্ণ
সোহরাওয়ার্দী খোকন, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঠাকুরগাঁও জেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (২২ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান আজ কমিটি বিলুপ্তির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। বিজ্ঞপ্তিতে আর উল্লেখ করা হয়, কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ জানান, দল ও তৃণমূল নেতৃত্বকে সুসংগঠিত করার লক্ষ্যে কমিটিকে ঢেলে সাজানো হবে। কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়েছে। খুব তাড়াতাড়ি নতুন কমিটি করা হবে যেন নতুন ভাবে কাজ করা যায়