admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৩ ৭:৫৭ অপরাহ্ণ
সোহরাওয়ার্দী খোকন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী-হরিপুর) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আওয়ামী মৎস্যজীবীলীগের উপদেষ্টা, বঙ্গবন্ধু প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ছাত্রলীগের (শিখর-রাসেল) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ একেএম শামীম ফেরদৌস টগর (২০শে সেপ্টেম্বর) বুধবার বিকাল ৫ টায় ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উওম প্রসাদ পাঠক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় এ কে এম শামীম টগর ঠাকুরগাঁও জেলা ২ আসনের আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। জেলা পুলিশ সুপার জনাব উত্তম কুমার পাঠক বাংলাদেশ আওয়ামী লীগ ঠাকুরগাঁও দুই আসন জনসংযোগ সহ আরো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
এ সময় এ কে এম শামীম ফেরদৌস টগরের সাথে মুক্ত কলম পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান সহ মুক্তকলম পত্রিকার পরিবারের অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।