admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৩ ১১:৫৮ পূর্বাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্স : ঠাকুরগাঁওয়ে সোমবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঠাকুরগাঁও জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো. ইমরান হোসেন চৌধুরী, দ্বাদশ সংসদ নির্বাচন ঠাকুরগাঁও-১ আসনের মনোনয়ন পত্র গ্রহণ করেছেন।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: মাহবুবুর রহমান মনোনয়ন পত্র প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন পার্টির প্রবীণ নেতা সত্য গোপাল সরকার, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম সারোয়ার সম্রাট এবং জাতীয় আদিবাসী পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক দুলাল তিগ্গাসহ অন্যান্য নেতা ও কর্মীরা।