admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২২ ১১:৩৪ অপরাহ্ণ
মোঃ মোস্তাফিজুর রহমান, ঠাকুরগাঁও হরিপুর উপজেলা প্রতিনিধিঃ হরিপুরে সাব্বির নামে কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্ম হত্যা। ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ১ নং গেদুড়া ইউনিয়নের মেদনী সাগর( বাগান পাড়া বনগাঁ সংলগ্ন) গ্রামের মোঃ সাকিরের তৃতীয় ছেলে মোঃ সাব্বির(১৫) এর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে ।
পরিবার সুত্রে জানা যায় সাব্বির বনগাঁ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল। সাব্বির বিকেল বেলা বনগাঁও বাজারের উদ্দেশ্য বের হয় এবং আনুমানিক রাত সাড়ে ৭ টার সময় বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আম বাগান মাঠে, নিমগাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় সাব্বির এর লাশ দেখতে পাওয়া যায়।
সে অনেক সময় বিভিন্ন জায়গায় অজ্ঞাত কারণে মাঝে মাঝেই বাড়ি থেকে বের হয়ে চলে যেতো বলে জানা যায়। সাকিরের ৬ মেয়ে ৩ ছেলে বড় রয়েল, মেজো ছেলে, সোহেল ছোট ছেলে সাব্বির।সাব্বিরের আত্মহত্যার কারণ জানা যায়নি, পরিবারের লোকজন এ ব্যাপারে কোন সঠিক তথ্য দিতে পারেননি ।
হরিপুর থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে খবর পেয়ে আমরা ঘটনা স্থলে ছুটে এসেছি,তিনি আত্মহত্যার ঘটনা সত্যতা স্বীকার করেন।