admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২১ ৯:১৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিনিধি, হরিপুর , ঠাকুরগাওঃ ঠাকুরগাঁও হরিপুরে উপজেলার ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়নে ৫ নং ওয়ার্ডে পাহাড় গাঁও খেরুয়াসই কবরস্থানের দৃশ্য। হাজার হাজার বছর ধরে ডাংগীপারা মৌজা,রনহাট্রা মৌজা,পাহাড়গাঁও মৌজা,শিহিপুর মৌজার আংশিক গ্রাম, বীরগড় মৌজার ধর্মপ্রাণ মুসলমান গুলোর একমাত্র কবরস্থান।পাহাড় গাঁও মৌজায় সি এস ও এস এ খতিয়ান ভুক্ত ১১ একর জমির বিশাল আয়তনের কবরস্থান। স্হানীয় সরকারের জনপ্রতিনিধি গণ প্রতিনিয়ত কবরস্থানে জানাযায় অংশগ্রহণ করলেও কবরস্থানের পবিত্র রক্ষায় প্রত্যক্ষভাবে কোন পদক্ষেপ নেন না । ভোটের সময় এলে নানান অজুহাতে ভোট প্রার্থনা করে, মানুষের কল্যানে ও দুঃখী মানুষের সেবা করার অঙ্গীকারবদ্ধ হয়।পক্ষান্তরে উলটো চিত্র ।
এই খারাপ লোক গুলো যে কবরস্থানে পবিত্রতা নষ্ট করছে ভোটের আশায় তাদের বিরুদ্ধে কোন ভ্রুক্ষেপ নেন না। অতীত কখনো এরকম দৃশ্য চোখে পরেনি। কিছু কিছু ভূমি দস্যু কবরস্থানে সীমানা ঘেঁষে জমি দখলও করে নেওয়ার ফলে গত টার্মের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়ের সহায়তায় সীমানা নিধারণ করে কবরস্থানে জমি উদ্ধার করা হয় ,বর্তমানে গোবর শুকিয়ে ও নোংরা ময়লা পানির নালা নর্দমায় করে কবরস্থান এর পবিত্রতা নষ্ট করছে। যা ধর্মপ্রাণ মুসলমানেরা গভীর ভাবে উদ্বেগ ও মর্মাহত হয়েছে।
নোংরা আবর্জনা সরানোর জন্য স্থানীয় জনসাধারণের গণস্বাক্ষরিত আবেদন নিয়ে মোঃ হান্নান নামীয় ব্যক্তি গতবছর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট অভিযোগ পেশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে তদন্ত করে, নোংরা ময়লা স্তুপ সরানোর নির্দেশ দিলে কিছু কিছু নোংরা ময়লা আবর্জনা সরালেও কিছু থেকে যায়। বতর্মানে এখন আবারও গোবর শুকিয়ে কবরস্থানের পবিত্র নষ্ট করছে। এই বিষয়ে আবারো উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল করিম কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, এই বিষয়ে আমি অবগত আছি আজকে আবার স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান কে দ্রুত অপাসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জন্য নির্দেশ দিচ্ছি এবং স্থানীয় জনপ্রতিনিধি বা কবরস্থানের কমিটি অভিযোগ দায়ের করলে নিয়মিত মামলা চালু করার জন্য ওসি মহোদয় কে বলে দিবো।