admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:৪৫ অপরাহ্ণ
মোস্তাফিজুর রহমান, হরিপুর( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ ফেব্রুয়ারী ২৩ইং তারিখে বিকেল ৪ টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে বইমেলার আয়োজন ও সাহিত্য পরিষদ হরিপুর এর তৃতীয় প্রকাশনা “হামার বাড়ি হরিপুর” এর মোড়ক উন্মোচন করেছেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ জিয়াউল হাসান মুকুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম শরিফুল হক, হরিপুর অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, এস এম আলমগীর সাধারণ সম্পাদক ,বাংলাদেশ আওয়ামীলীগ হরিপুর উপজেলা শাখা,বাবু নগেন কুমার পাল সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ হরিপুর উপজেলা শাখা, অধ্যক্ষ মোঃ সৈয়দুর রহমান মোসলেম উদ্দিন ডিগ্রি কলেজ, মোঃ আনিসুজ্জামান শান্ত, সদস্য ঠাকুরগাঁও জেলায় পরিষদ, মোছাঃ সাবিনা ইয়াসমিন রিপা সদস্য, ঠাকুরগাঁও জেলা পরিষদ, মো, জামাল উদ্দিন প্রধান শিক্ষক হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয়,অবঃ অধ্যাপক মোঃ করিমুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ জমিরউদ্দীন, মোঃ মফিজুল ইসলাম কাদেরী অধ্যক্ষ, হরিপুর আলিম মাদ্রাসা একাডেমিক সুপারভাইজার মোঃ সামশুল হক, মোঃ আনোয়ার হোসেন,সভাপতি হরিপুর অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন,হরিপুর।
ঠাকুরগাঁও, সাহিত্য পরিষদ হরিপুর এর সভাপতি প্রভাষক মোঃ মোবারক হোসাইন, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীবৃন্দ, উপজেলার বিভিন্ন পর্যায়ের গণমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ।অনুষ্ঠানে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ। বক্তাগন বই মেলার আয়োজন ও সাহিত্য পরিষদ হরিপুর এর ভূমিকার প্রশংসা করেছেন। এতে সুপ্ত মেধার বিকাশ ও সাহিত্য জগতে নতুন মাত্রার সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যাক্তি করেন।